মহিষখোঁচা, আদিতমারী, লালমণিরহাট ২৯শে জুন শুক্রবার : অদ্য সকাল ১০-টায় মহিষখোঁচা বাযার আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ লালমণিরহাট যেলার উদ্যোগে দিনব্যাপী এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা শহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ, যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ আশরাফুল ইসলাম ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল ওয়াহেদ কাযী প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাবেক সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম।

বড় চাপড়া, ধুনট, বগুড়া ১১ই জুলাই বুধবার : অদ্য বাদ মাগরিব যেলার ধুনট উপযেলার বড় চাপড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ধুনট উপযেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি হাফেয আবুবকর ছিদ্দীক্বের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ, যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা নূরুল ইসলাম ও নিমগাছী এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আবু সাঈদ প্রমুখ।

মহাদেবপুর, নওগাঁ ১৩ই জুলাই শুক্রবার : অদ্য বাদ আছর যেলার মহাদেবপুর উপযেলাধীন জাহাঙ্গীরপুর কলেজপাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ মহাদেবপুর উপযেলার উদ্যোগে এক দায়িত্বশীল প্রশিক্ষণ ও বাদ মাগরিব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি ইবরাহীম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর দাঈ ও ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি আফযাল হোসাইন, যুববিষয়ক সম্পাদক মাস্টার নাযিমুদ্দীন ও অত্র মসজিদের খত্বীব মাওলানা আব্দুল হাকীম প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন উপযেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আকবর আলী।

পাঁজরভাঙ্গা, মান্দা, নওগাঁ ২রা আগস্ট বৃহস্পতিবার : অদ্য বাদ আছর যেলার মান্দা উপযেলাধীন পাঁজরভাঙ্গা আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ নওগাঁ যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ আফযাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর  দাঈ ও ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মাদ শহীদুল আলম, প্রচার সম্পাদক মাওলানা আফযাল হোসাইন, অর্থ সম্পাদক মাওলানা আব্দুল আহাদ ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুর রায্যাক প্রমুখ।






ঈমানের সাথে আমল সম্পাদন করুন! (যেলা সম্মেলন : খুলনা) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
ডা. আব্দুর রউফ এর মৃত্যু সংবাদ
সম্মেলনের অন্যান্য খবর : (বার্ষিক কর্মী সম্মেলন ২০২৪)
সোনামণি
মারকাযী জমঈয়তে আহলেহাদীছ পাকিস্তানের সিনিয়র নায়েবে আমীর আল্লামা আব্দুল আযীয হানীফের মৃত্যুতে মুহতারাম আমীরে জামা‘আতের শোক বার্তা (প্রেরিত উর্দূ চিঠির বঙ্গানুবাদ)
রোহিঙ্গা শরণার্থীদের পাশে আমীরে জামা‘আত (নির্যাতিত রোহিঙ্গাদের পক্ষে জোরালো ভূমিকা রাখুন!) - -বিশ্ববাসীর প্রতি আমীরে জামা‘আত
রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণ
মাসিক ইজতেমা
ঈদ পুনর্মিলনী (প্রবাসী সংবাদ)
যেলা সমূহ পুনর্গঠন
হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড
মহিলা সমাবেশ
আরও
আরও
.