গত ২৫শে আগস্ট’১৬ ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের পরে দেশব্যাপী যেলা কমিটি পুনর্গঠন করা হচ্ছে। এ উপলক্ষে ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেলা সমূহে সফর করেন। যেলা সমূহ পুনর্গঠনের সংক্ষিপ্ত বিবরণ নিম্নে পেশ করা হ’ল।-

(১) কুমিল্লা ১৬ই সেপ্টেম্বর শুক্রবার : অদ্য বাদ জুম‘আ ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ কুমিল্লা যেলার উদ্যোগে শহরের শাসনগাছা ইসলামিক কমপ্লে­ক্স মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি জা‘ফর ইকরামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য ও যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ছফিউল্ল­াহ। কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ইহসান ইলাহী যহীর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর অর্থ সম্পাদক আমজাদ হোসাইন, ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি জামীলুর রহমান ও দফতর সম্পাদক বেলাল হুসাইন প্রমুখ। অনুষ্ঠানে মুহাম্মাদ ইউসুফকে সভাপতি ও আহমাদুল্লাহকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।

(২) নওদাপাড়া, রাজশাহী ২২শে সেপ্টেম্বর বৃহস্পতিবার : অদ্য বিকাল ৪-টায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ রাজশাহী-পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়া রাজশাহীর পূর্ব পার্শ্বস্থ ভবনে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও যেলা সভাপতি অধ্যাপক মাওলানা দুররুল হুদা। কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুস্তাকীম আহমাদ, অর্থ সম্পাদক আব্দুল্লাহিল কাফী ও ছাত্র বিষয়ক সম্পাদক ইহসান ইলাহী যহীর। অনুষ্ঠানে রেযাউল করীমকে সভাপতি ও রেযাউল হককে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।

(৩) সিরাজগঞ্জ ২৩শে সেপ্টেম্বর শুক্রবার : অদ্য সকাল ১০-টায় সিরাজগঞ্জ যেলা ‘যুবসংঘে’র উদ্যোগে শহরের চকশাহবাগপুর আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মুর্তাযার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আব্দুল মতীন ও দফতর সম্পাদক আমীনুল ইসলাম খান প্রমুখ। অনুষ্ঠানে শামীম আহমাদকে সভাপতি ও মুহাম্মাদ ওয়াসীমকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।

(৪) গাংণী, মেহেরপুর ২৪শে সেপ্টেম্বর শনিবার : অদ্য বাদ আছর ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ মেহেরপুর যেলার উদ্যোগে গাংনী উপযেলাধীন চৌগাছা দক্ষিণপাড়া আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ মুনীরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুল্লাহিল কাফী, প্রচার সম্পাদক আবুল বাশার আব্দুল্লাহ, ছাত্র বিষয়ক সম্পাদক ইহসান ইলাহী যহীর, সমাজকল্যাণ সম্পাদক সা‘দ আহমাদ, যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মানছূরুর রহমান ও সাধারণ সম্পাদক তরীকুয্যামান। অনুষ্ঠানে মুহাম্মাদ মুনীরুল ইসলামকে সভাপতি ও নাজমুল হুসাইনকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

(৫) নওগাঁ ২৪শে সেপ্টেম্বর শনিবার : অদ্য বাদ যোহর নওগাঁ যেলা ‘যুবসংঘে’র উদ্যোগে আনন্দনগর আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি আফযাল হোসায়নের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম। অনুষ্ঠানে আব্দুর রহমানকে সভাপতি ও মুজাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।

(৬) নওদাপাড়া, রাজশাহী ২৭শে সেপ্টেম্বর মঙ্গলবার : অদ্য বিকাল ৪-টায় ‘যুবসংঘ’ রাজশাহী-সদর সাংগঠনিক যেলার উদ্যোগে আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়া রাজশাহীর পূর্ব পার্শ্বস্থ ভবনে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি হায়দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুস্তাকীম আহমাদ ও অর্থ সম্পাদক আব্দুল্লাহিল কাফী। অনুষ্ঠানে মুহাম্মাদ হায়দার আলীকে সভাপতি ও আজমাল হুসাইনকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়। একই দিন বাদ মাগরিব কাওছার আহমাদকে সভাপতি ও আব্দুল্লাহকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।

(৭) জলঢাকা, নীলফামারী ২৮শে সেপ্টেম্বর বুধবার : অদ্য বাদ যোহর ‘যুবসংঘ’ নীলফামারী-পূর্ব সাংগঠনিক যেলার উদ্যোগে জলঢাকা উপযেলাধীন শৌলমারী বাঁশওয়াপাড়া পুরাতন আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল জলীলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম ও দফতর সম্পাদক মিনারুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে মুহাম্মাদ আশরাফ আলীকে সভাপতি ও শহীদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।

(৮) রংপুর ২৯শে সেপ্টেম্বর বৃহস্পতিবার : অদ্য বাদ যোহর ‘যুবসংঘ’ রংপুর যেলার উদ্যোগে শহরের পূর্ব খাসবাগ আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি শিহাবুদ্দীন আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম ও দফতর সম্পাদক মিনারুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাস্টার খায়রুল আযাদ। অনুষ্ঠানে শিহাবুদ্দীন আহমাদকে সভাপতি ও মোখলেছুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।

(৯) আদিতমারী, লালমণিরহাট ৩০শে সেপ্টেম্বর শুক্রবার : অদ্য সকাল সাড়ে ১১-টায় ‘যুবসংঘ’ লালমণিরহাট যেলার উদ্যোগে যেলার আদিতমারী উপযেলাধীন মহিষখোঁচা বাজার কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম ও দফতর সম্পাদক মিনারুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা শহীদুর রহমান। অনুষ্ঠানে আব্দুল কাইয়ূমকে সভাপতি ও আব্দুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।

(১০) বাগাতিপাড়া, নাটোর ৩০শে সেপ্টেম্বর শুক্রবার : অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ যুবসংঘ’ নাটোর যেলার উদ্যোগে যেলার বাগাতিপাড়া উপযেলাধীন যোগীপাড়া আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি বুলবুল আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুল্লাহিল কাফী ও ছাত্র বিষয়ক সম্পাদক ইহসান ইলাহী যহীর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ড. মুহাম্মাদ আলী। অনুষ্ঠানে মাজেদুর রহমানকে সভাপতি ও মা‘ছূম বিল্লাহকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।

[ক্রমশঃ]







বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ

যেলা সম্মেলন : বগুড়া

ছিরাতে মুস্তাক্বীমের উপর অটল থাকুন! - -আমীরে জামা‘আত
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ-এর কেন্দ্রীয় সভাপতি (আহমাদ আব্দুল্লাহ ছাকিব-এর পিএইচ.ডি. ডিগ্রী লাভ)
মাওলানা ইসহাক ভাট্টির মৃত্যু
কর্মী প্রশিক্ষণ ও মাসিক ইজতেমা; দায়িত্বশীল প্রশিক্ষণ
চলে গেলেন প্রসিদ্ধ আহলেহাদীছ আলেম মাওলানা শামসুদ্দীন সিলেটী (রহ.)
সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদের বিরুদ্ধে অনুষ্ঠিত সমাবেশ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন সমূহ (গত সংখ্যার পর)
সুধী সমাবেশ
মারকাযী জমঈয়তে আহলেহাদীছ পাকিস্তানের সিনিয়র নায়েবে আমীর আল্লামা আব্দুল আযীয হানীফের মৃত্যুতে মুহতারাম আমীরে জামা‘আতের শোক বার্তা (প্রেরিত উর্দূ চিঠির বঙ্গানুবাদ)
হিফয সমাপনী অনুষ্ঠান ২০২৫ (মারকায সংবাদ)
আল্লাহভীরুতার সাথে ঐক্যবদ্ধ হৌন! - -আমীরে জামা‘আত
সংস্কার আন্দোলনে নবীগণের পথ অনুসরণ করুন! (যেলা সম্মেলন : দিনাজপুর-পূর্ব) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.