নওদাপাড়া, রাজশাহী ৯ই জুন শুক্রবার : অদ্য সকাল ৭-টা থেকে ১২-টা পর্যন্ত আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর পূর্ব পার্শ্বস্থ লাইব্রেরী রুমে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর আইটি বিভাগের উদ্যোগে আইটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। হাদীছ ফাউন্ডেশন গবেষণা বিভাগের ব্যবস্থাপনা পরিচালক ড. আহমাদ আব্দুল্লাহ নাজীবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম। অতিথি প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন ইঞ্জিনিয়ার মুজাহিদুল ইসলাম (কুষ্টিয়া) ও ওলী হাসান (ঢাকা)। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন আইটি বিভাগের ম্যানেজার জিএম ওয়ালিউল্লাহ, কন্টেন্ট ক্রিয়েটর আবুল বাশার, সহকারী গ্রাফিক্স ডিজাইনার রাজভীর হোসাইন ও মীযানুর রহমান। প্রশিক্ষণে বিভিন্ন যেলা থেকে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।







বগুড়ায় ব্যতিক্রমধর্মী দাওয়াতী সফর (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
‘মাওলানা আহমাদ আলী স্মৃতি পাঠাগার’ উদ্বোধন (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
মহিলা ও সুধী সমাবেশ
মুহাম্মাদ মুকীমুদ্দীন-এর মৃত্যু সংবাদ
প্রখ্যাত মুহাদ্দিছ ও ধর্মতাত্ত্বিক ড. মুহাম্মাদ যিয়াউর রহমান আ‘যমী-এর মৃত্যু
মারকায সংবাদ (দাখিল পরীক্ষার ফলাফল)
সোনামণি (১৭ই ডিসেম্বর’২৪ মঙ্গলবার, কালদিয়া, বাগেরহাট )
ড. মুছত্বফা আ‘যমীর মৃত্যু
যেলা সম্মেলন, সাতক্ষীরা (আসুন! আল্লাহর আনুগত্যের ভিত্তিতে শান্তিময় সমাজ গড়ে তুলি!) - -আমীরে জামা‘আত
আমরা স্তম্ভিত ও শোকাহত - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
কেন্দ্রীয় ইয়াতীম সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান
প্রশিক্ষণ; মাসিক ইজতেমা; তা‘লীমী বৈঠক; কেন্দ্রীয় দাঈর সফর
আরও
আরও
.