নওদাপাড়া, রাজশাহী ২১শে নভেম্বর বুধবার : অদ্য সকাল ৯-টা হ’তে দিনব্যাপী আল-মারকাযুল ইসলামী আস-সালাফী কমপ্লেক্স-এর পূর্ব পার্শ্বস্থ একাডেমিক ভবনের ৩য় তলার হলরুমে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ রাজশাহী-সদর সাংগঠনিক যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ নাযিমুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি  হিসাবে উপস্থিত ছিলেন মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, কেন্দ্রীয় শূরা সদস্য ও রাজশাহী-পশ্চিম যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা দুররুল হুদা, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আহমাদ আব্দুল্লাহ ছাকিব, ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম, যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক ডা. সিরাজুল হক ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শামসুল হুদা প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি অধ্যাপক মুবীনুল ইসলাম।

বংশাল, ঢাকা ৩০শে নভেম্বর শুক্রবার : অদ্য সকাল সাড়ে ৯ ঘটিকা হ’তে দিনব্যাপী ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ঢাকা যেলার উদ্যোগে বংশালস্থ যেলা কার্যালয়ে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব মুহাম্মাদ আহসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আহমাদ আব্দুল্লাহ ছাকিব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আসাদুল্লাহ, যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক তাসলীম সরকার, অর্থ সম্পাদক কাযী হারূণুর রশীদ, সমাজকল্যাণ সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি মুস্তাফীযুর রহমান সোহেল, যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, আগের দিন বৃহস্পতিবার যেলা ‘আন্দোলন’-এর বিগত বছরের অডিট সম্পন্ন হয়।

মেকিয়ারকান্দা, ধোবাউড়া, ময়মনসিংহ ১লা ডিসেম্বর শনিবার : অদ্য বাদ আছর যেলার ধোবাউড়া থানাধীন মেকিয়ারকান্দা বাজার আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ময়মনসিংহ-উত্তর সাংগঠনিক যেলার উদ্যোগে এক সংক্ষিপ্ত কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক এরশাদুদ্দীন। উল্লেখ্য যে, এ সময়ে যেলা ‘আন্দোলন’-এর বিগত বছরের অডিট সম্পন্ন হয়।






সংগঠন সংবাদ
যেলা সম্মেলন : দিনাজপুর (আল্লাহভীরু ব্যক্তিরাই সমাজের স্তম্ভ) - -মুহতারাম আমীরে জামা‘আত
যেলা কর্মপরিষদ প্রশিক্ষণ (১ম পর্ব)
মৃত্যু সংবাদ
কমিটি গঠন (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ) কক্সবাজার
বৃ-কুষ্টিয়া দারুলহাদীছ সালাফিইয়াহ মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন
দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ (যেলা দায়িত্বশীল প্রশিক্ষণ)
যেলা সম্মেলন : ব্রাহ্মণবাড়িয়া; প্রশিক্ষণ
যাবতীয় জঙ্গীবাদী চিন্তাধারা হতে বিরত থাক - ছাত্রদের প্রতি আমীরে জামা‘আত
‘সন্ত্রাস ও জঙ্গীবাদ দমন এবং ধর্মীয় সম্প্রীতি’ বিষয়ক মতবিনিময় সভায় আহলেহাদীছ আন্দোলন নেতৃবৃন্দের যোগদান
আলোচনা সভা, তা‘লীমী বৈঠক; ঈদ সামগ্রী ও ফিৎরা বণ্টন
আরও
আরও
.