১ কেজি মরিচের দাম ২৬ হাযার ডলার বা ২৮ লাখ টাকা! ‘চারাপিতা’ কোন সাধারণ মরিচ নয়। পৃথিবীর সবচেয়ে দামী মরিচ হিসাবে পরিচিত। শুনে অবাক হ’লেও অত্যন্ত সুগন্ধময় এই মরিচ ব্যবহার করেন ধনীরা। পশ্চিমারাসহ আরব দেশে রাজা-বাদশাহরা তাদের খাবারে এ মরিচ ব্যবহার করেন। মক্কার অনেক দামী হোটেলেও এটি ব্যবহার হয়।

প্রথমবারের মতো এই মরিচ বাংলাদেশের মাটিতে শখের বশে আবাদ করে তাক লাগিয়ে দিয়েছেন কুমিল্লার সৌখিন কৃষক আহমাদ জামীল। তার তিনটি গাছে কয়েকশ’ মরিচ ধরেছে। দেখতে গোলাকার এ মরিচ কাঁচা অবস্থায় সবুজ রঙের হ’লেও পাকলে হলুদ হয়ে যায়।

কৃষক জামীল যুক্তরাষ্ট্র থেকে ‘চারাপিতা’ জাতের মরিচের বীজ এনে শখের বসে নিজের বাড়িতে লাগান। দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে আবাদ হওয়া এ জাতের মরিচে ঝাল কম। এটি সুগন্ধিজাতীয় মরিচ। বাংলাদেশের আবহাওয়া এ মরিচ চাষে উপযুক্ত কি-না, সেটি গবেষণার প্রয়োজন।

কৃষক আহমাদ জামীল জানান, বাংলাদেশে সম্ভবত আমিই প্রথম এ মরিচের বীজ লাগাই। আমেরিকা থেকে বীজ সংগ্রহ করি। চার মাস আগে বস্তার ভেতরে মাটি ভরে বীজ রোপণ করি। ৫০টি বীজের মধ্যে ৩টি বীজ থেকে চারা গজায়।







সরকারী কর্মচারীদের পাঁচ বছরের বেশী দায়িত্বে থাকা ঠিক নয় : ড. ইউনুস
সহস্র ফুট উঁচু মেগা সুনামিতে ধ্বংস হ’তে পারে সমগ্র যুক্তরাষ্ট্র
২০১৮ সালে রেমিটেন্স সোয়া লাখ কোটি টাকা
একটি পুলিশী বার্তায় মাদক ছেড়ে সুপথে হাযারো মাদক ব্যবসায়ী
স্বদেশ-বিদেশ
আন্তঃনদী সংযোগ প্রকল্প : বাংলাদেশে ব্যাপক প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা
এআই যুগের সঙ্গে তাল মেলাতে চীনে ১২ হাযার ডিগ্রি বাতিল
করোনায় যুক্তরাষ্ট্রে সাড়ে ৮ লাখের বেশী মানুষের মৃত্যু
স্বাধীনতার জন্য আন্তর্জাতিক সাহায্য কামনা উইঘুরদের
বিশ্বে ধনীদের সংখ্যা বৃদ্ধিতে বাংলাদেশ তৃতীয়
শুক্রাণু কমছে, প্রজনন সঙ্কটে পড়তে পারে মানুষ!
ইসলামে ফিরতে মিডিয়া ছাড়লেন অভিনেত্রী অ্যানি খান : জানালেন কিছু উপলব্ধি
আরও
আরও
.