ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত ও পাকিস্তানের চাইতে বাংলাদেশে হজ্জের খরচ সবচেয়ে বেশী। ঐসব দেশে হজ্জের জন্য সরকার থেকে ভর্তুকি দেওয়া হয়। পক্ষান্তরে বাংলাদেশ সরকার তো কোন ভর্তুকি দেয়না, বরং বিমানের সারা বছরের লোকসান হজ্জ মৌসুমে ‘আল্লাহর মেহমান’দের গলা কেটে পুষিয়ে নেয়। মালয়েশিয়ার সরকারী দু’টি প্যাকেজের একটি সোয়া দু’লাখ টাকা, অন্যটি আড়াই লাখ টাকা। ইন্দোনেশিয়ায় সরকারী হজ্জ প্যাকেজ খরচ সাড়ে তিন লাখ টাকা। ভারতে সরকারী হজ্জ প্যাকেজ চার লাখ টাকা। অথচ বাংলাদেশ থেকে এবার হজ্জে যেতে লাগবে ৬ লাখ ৮৩ হাযার টাকা। আর বেসরকারী হজ্জ প্যাকেজ ধরা হয়েছে ৬ লাখ ৭৩ হাযার টাকা। গত বছর সরকারীভাবে হজ্জে যাওয়ার খরচ ধরা হয়েছিল ৫ লাখ ২৭ হাযার ৩৪০ টাকা এবং কুরবানী ছাড়া প্যাকেজের খরচ ছিল ৪ লাখ ৬২ হাযার ১৪৯ টাকা। অর্থাৎ গত বছরের চেয়ে এ বছর হজ্জের খরচ দেড় লাখ থেকে ২ লাখ ২১ হাযার টাকা পর্যন্ত বেড়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ্জ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাযার ১৯৮ জন হজ্জ করতে পারবেন। এর মধ্যে সরকারী ব্যবস্থাপনায় ১৫ হাযার এবং অবশিষ্ট ১ লাখ ১২ হাযার ১৯৮ জন বেসরকারী ব্যবস্থাপনায় সুযোগ পাবেন।







ত্বকী উছমানীর ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন! - মুহতারাম আমীরে জামা‘আত[ইনকিলাব, ২৫ মার্চ, ২০১৯, পৃঃ ৮-এ প্রকাশিত]
২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্যতম এআই হাব হ’তে যাচ্ছে তুরস্ক
সঊদী আরবে প্রতিদিন ইসলাম গ্রহণ করছে ১৬৪ প্রবাসী শ্রমিক
নিগৃহীত উইঘুর মুসলমানদের জন্য তুরস্কের দরজা খোলা
বিশ্বে বাড়ছে হালাল পণ্যের বাজার
মুসলিম জাহান
খাদ্য সংকট : ক্ষুধার্ত সন্তানদের ঘুমের ওষুধ খাইয়ে রাখছেন আফগানরা
সঊদী আরবের নতুন গ্রান্ড মুফতী শায়খ ছালেহ বিন ফাওযান বিন আব্দুল্লাহ আল-ফাওযান
আসাম কি পরবর্তী রাখাইন হ’তে যাচ্ছে?
পবিত্র হজ্জ ১৪৩৬ সম্পন্ন (ইসলামের শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন) - -হজ্জের খুৎবায় সঊদী গ্র্যান্ড মুফতী
সঊদী আরবে নতুন আইন: ছালাত না পড়লে তিন দিনের জেল
মুসলিম জাহান
আরও
আরও
.