উইস্ক অ্যারোর তৈরি চালকবিহীন উড়ন্ত ট্যাক্সিউইস্ক অ্যারো গন্তব্য নির্ধারণ করে দিলেই যাত্রীদের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেবে চালকবিহীন উড়ন্ত ট্যাক্সি। বিদ্যুৎশক্তিতে চলায় জ্বালানি খরচ নিয়েও চিন্তা করতে হবে না। শুনতে অবাক লাগলেও উড়োজাহাযের আদলে চালকবিহীন এই উড়ন্ত ট্যাক্সি তৈরি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান ‘উইস্ক অ্যারো’। চারজন যাত্রী নিয়ে সর্বোচ্চ চার হাযার ফুট ওপরে উড়তে পারে এই এয়ার ট্যাক্সি। ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে পথ পাড়ি দিতে সক্ষম এই বাহনটি খাড়াভাবে ওঠানামা করতে পারে। ফলে বড় রানওয়ের দরকার না হওয়ায় শহরের যেকোন স্থান থেকে যাত্রী ওঠানামা করতে পারে। উড়ন্ত ট্যাক্সিতে বড় ইঞ্জিনের বদলে ব্যবহার করা হয়েছে ছয়টি রোটর। প্রতিটি রোটরেই রয়েছে পাঁচটি ব্লেড। যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) অনুমোদন পেলে ভবিষ্যতে উড়ন্ত ট্যাক্সির সাহায্যে বাণিজ্যিক ফ্লাইটও পরিচালনা করা সম্ভব হবে বলে আশা করছে উইস্ক অ্যারো।

 






জিন থেরাপির মাধ্যমে শ্রবণশক্তি ফিরে পাওয়ার কৌশল আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা
বিশ্বের প্রথম থ্রি-ডি প্রিন্টেড অফিস তৈরী হবে দুবাইতে
বুলেট ট্রেনের ছয় দশক : বদলে দিয়েছে জাপানকে
এবার হেলমেটে পোর্টেবল এয়ার কুলার!
মস্তিষ্কের মারাত্মক ক্ষতি করছে স্মার্ট ডিভাইস
অল্প খরচের অক্সিজেন প্ল্যান্ট বানাল ১০ম শ্রেণীর ছাত্র তাহের মাহমূদ
বিশ্বের প্রথম রোবোটিক ‘হার্ট ট্রান্সপ্লান্ট’ সম্পন্ন হ’ল সঊদী আরবে
হৃদরোগ ঠেকানোর ঔষধ আবিষ্কার : হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা ২০ শতাংশ কমে যাবে
কৃষিকাজের জন্য ড্রোন
বিজ্ঞান ও বিস্ময়
বিশ্বে প্রথম শিশুর সফল হাত প্রতিস্থাপন
নার্সের সংকট কাটাতে আসছে নিউরাবট
আরও
আরও
.