আমাজনের জঙ্গলের মাত্র এক চা-চামচ মাটিতেই মিলতে পারে ১৮০০ রকমের আণুবীক্ষণিক প্রাণের সন্ধান। এর মধ্যে কেবল ছত্রাকই আছে ৪০০ রকমের। বিজ্ঞানীরা বলছেন, আমাজনের মাটির নীচে লুকিয়ে থাকা এসব আণুবীক্ষণিক প্রাণের মধ্যে রয়েছে আশ্চর্যজনক সব উপাদান, যা তারা মাত্রই আবিষ্কার করতে শুরু করেছেন। আমাজনের মাটি নিয়ে এই গবেষণা চালিয়েছেন যুক্তরাজ্য, ব্রাজিল, জার্মানী, সুইডেন এবং এস্তোনিয়ার একদল গবেষক। তাদের গবেষণা প্রকাশিত হয়েছে ইকোলজী অ্যান্ড ইভলিউশন জার্নালে। বিশ্বে আনুমানিক প্রায় ৩৮ লাখ রকমের ফাঙ্গি বা ছত্রাক আছে। এর বেশীর ভাগেরই এখনো শ্রেণীবিন্যাস করা সম্ভব হয়নি। ব্রাজিলের আমাজন জঙ্গলে ছত্রাকের প্রাচুর্য রয়েছে। লন্ডনের কিউ বোটানিক্যাল গার্ডেনের বিজ্ঞান বিষয়ক পরিচালক অধ্যাপক আলেক্সান্ড্রে আন্তোনেলি বলেন, আমাজনের বনাঞ্চলকে রক্ষা করতে হ’লে এ ছত্রাকের ভূমিকাটা বোঝা খুবই দরকার। আমাজনের জঙ্গলের এক চা-চামচ মাটি তুলে নিলে সেটিতে শত শত বা হাযার ধরনের প্রজাতির প্রাণের অস্তিত্ব আছে। জীববৈচিত্রের তালিকায় ছত্রাক সাধারণত উপেক্ষিত। কারণ এগুলো সাধারণত মাটির নিচে লুকিয়ে থাকে।






স্মার্ট থার্মোমিটার ২ সেকেন্ডে জানাবে দেহের তাপমাত্রা
ডায়াবেটিসের প্রতিষেধক আবিষ্কার!
চরম সংকটকালে বিদ্যুৎ উৎপাদনের যুগান্তকারী পদ্ধতি আবিষ্কার!
ডেঙ্গু নিয়ন্ত্রণ করবে যে মশা
বিজ্ঞান ও বিস্ময়
অ্যান্টার্কটিকার বরফের নীচে সুন্দরবনের চেয়ে তিন গুণ বড় ভূখন্ডের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা
বজ্রপাত থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবন করলেন বগুড়ার আমীর
কাটা-ছেঁড়া ছাড়াই হৃদরোগের চিকিৎসা পদ্ধতি আবিষ্কার
বরফের মহাদেশে সবুজ বিপ্লব (এ্যান্টার্কটিকার কৃত্রিম ক্ষেতে হচ্ছে নানা ফসল!)
পারমাণবিক ব্যাটারি আনছে চীন, চার্জ ছাড়াই ফোন চলবে ৫০ বছর
ম্যালেরিয়া বিনাশে বিজ্ঞানীদের নয়া আবিষ্কার
জৈব জ্বালানীর বিমান উড়েছে
আরও
আরও
.