২০২০-২১ অর্থবছরের ৫ লাখ ৬৮ হাযার কোটি টাকার বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গত ১১ই জুন বেলা ৩টায় সংসদের বিশেষ বাজেট অধিবেশনে ৫২ মিনিট ব্যাপী ১১০ পৃষ্ঠার বাজেট বক্তব্য প্রদান করেন।

৫ লাখ ৬৮ হাযার কোটি টাকার বাজেট যা জিডিপির ১৯ দশমিক ৯ শতাংশ। নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জিডিপির আকার ধরা হয়েছে ৩১ লাখ ৭১ হাযার ৮০০ কোটি টাকা। জিডিপি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮ দশমিক ২ শতাংশ। বাজেট ব্যয়ের জন্য মোট আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৮২ হাযার ১৬ কোটি টাকা। বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৮৫ হাযার ৯৮৪ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৫ হাযার ১৪৫ কোটি টাকা। সরকারের পরিচালনা ব্যয় ধরা হয়েছে ৩ লাখ ৪৮ হাযার ১৮০ কোটি টাকা। এরমধ্যে অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশোধে ব্যয় হবে ৬৪ হাযার কোটি টাকা। যা মোট বাজেটের ১১.২৩ শতাংশ।

এবারের বাজেটে দাম কমতে পারে মাস্ক, হ্যান্ডগ্লাভস, ওষুধ, ডেইরী, মৎসশিল্পে ব্যবহৃত উপকরণ, স্বর্ণ, অটোমোবাইল, ফ্রিজ, এসি, এলপিজি গ্যাস ইত্যাদি। আর দাম বাড়তে পারে চার্টার্ড বিমান ও হেলিকপ্টার ভাড়া, প্রসাধনসামগ্রী, ফার্নিচার, মোবাইল খরচ, কার ও জীপ পরিচালন ব্যয়, সিরামিকের টয়লেট সামগ্রী, রঙ, অনলাইন খাবার ও কেনাকাটা, সিগারেট, স্টিল, আলোকসজ্জা সামগ্রী, অ্যালকোহল, ইন্টারনেট খরচ ইত্যাদি।






দুবাই বিশ্ব কুরআন প্রতিযোগিতায় হাফেয ত্বরীকুল ইসলামের ১ম স্থান লাভ
ছানিজনিত অন্ধের সংখ্যা বছরে বাড়ছে ১ লাখ ৩০ হাযার
দেশের প্রতিটি আইনই ত্রুটিপূর্ণ -প্রধান বিচারপতি
২১শে আগষ্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা
ইস্রাঈলের সহায়তায় বিপজ্জনক হামলার পরিকল্পনা ভারতের - -দৈনিক ডন, করাচী
ভূমধ্যসাগর যেন লাশের সাগর
বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৫ কোটি ছাড়িয়েছে
বসবাসযোগ্য শীর্ষ শহর ভিয়েনা
সর্বাধিক বই পড়েন আমেরিকানরা, বাংলাদেশীদের অবস্থান ৯৭তম
তুরস্কে চালু হ’ল বিশ্বের সবচেয়ে প্রশস্ত ঝুলন্ত সেতু
এবার গ্যাসের জন্য সমুদ্রবন্দর চায় ভারত
ইতিহাসের ব্যয়বহুল সম্মেলন, মিনিটে ব্যয় সোয়া ১৪ কোটি টাকা!
আরও
আরও
.