আল-খাফজী, সঊদী আরব ১০ই জুলাই রবিবার : অদ্য ঈদুল আযহার পরেরদিন বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন’ আল-খাফজী ছানাইয়া শাখার উদ্যোগে আল-খাবজী ইসলামিক সেন্টারে ঈদ-পরবর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খাফজী ছানাইয়া শাখার সভাপতি কাযী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সঊদী আরব শাখা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব মুশফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সউদী আরব শাখার সাধারণ সম্পাদক জনাব আব্দুল হাই এবং যুব-বিষয়ক সম্পাদক জনাব আবদুল্লাহ আল ফারূক। আরো উপস্থিত ছিলেন আল-খাফজী শিমালিয়া শাখার সভাপতি তোফাযযল হোসাইন এবং শিমালিয়া ও ছানাইয়া শাখার সকল দায়িত্বশীলবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শাখার অর্থ সম্পাদক হাফেয হারূনুর রশীদ।

দাম্মাম, সঊদী আরব ১৪ই জুলাই বৃহস্পতিবার : অদ্য বাদ মাগরিব দাম্মামের কীযায মহল্লায় দাম্মাম শাখা ‘আন্দোলন’-এর  উদ্যোগে ঈদ-পরবর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দাম্মাম শাখা ‘আন্দোলন’-এর সভাপতি আব্দুল্লাহ আল-মামূনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্য পেশ করেন শাখার সহ-সভাপতি গাযী জামালুদ্দীন ছফিউল্লাহ। অতঃপর ‘আহলেহাদীছ আন্দোলন কেন প্রয়োজন’ বিষয়ে বক্তব্য পেশ করেন শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আব্দুল্লাহ মুন্না। অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক বক্তব্য পেশ করেন যিয়াউর রহমান, আবুল কালাম আযাদ, ফখরুল ইসলাম ও আবুল বাশার। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মুহাম্মাদ মাসঊদ। করোনা ভাইরাসের কারণে দীর্ঘ দুই বছর পর সরাসরি এই অনুষ্ঠান করতে পেরে উপস্থিত সকলে আল্লাহ তা‘আলার শুকরিয়া আদায় করেন এবং সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মদীনা, সঊদী আরব, ২২শে জুলাই শুক্রবার : অদ্য বাদ জুম‘আ মদীনার নিকটস্থ ইস্তিরাহাত নাইসে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ সঊদী আরব শাখা কর্তৃক এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। সঊদী আরব শাখা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসং’ঘ-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব ও সাধারণ সম্পাদক আবুল কালাম। আরো উপস্থিত ছিলেন সঊদী আরব শাখা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি হাফেয আখতার মাদানী, সাধারণ সম্পাদক জনাব আব্দুল হাই মাদানী, সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার লিয়াকত হোসাইন, মদীনা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুহাম্মাদ মীযানুর রহমান মাদানী। এতে আরো উপস্থিত ছিলেন রিয়াদ থেকে আগত সানাইয়া আছেমা শাখার সাধারণ সম্পাদক মুনীর হোসাইন, সাংগঠনিক সম্পাদক নাছির হোসাইন, অর্থ সম্পাদক আবুল হোসাইন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছাবের হোসাইন ও সানাইয়া কাদীমা শাখার দফতর সম্পাদক যিয়াউদ্দীন। এছাড়া আল-ক্বাছীম থেকে অংশগ্রহণ করেন আল-ক্বাছীম ‘আন্দোলন’-এর ভারপ্রাপ্ত সভাপতি আবু যয়নাব সাদ্দাম, আল-খাফরা শাখা সহ-সভাপতি মোস্তফা ভুঁইয়া, ‘আন্দোলন’ সঊদী আরব শাখার আইটি বিভাগের সদস্য আল-আমীন মুন্সী ও রাফসান হাসান। ইঞ্জিনিয়ার লিয়াকত হোসাইনের সঞ্চালনায় এবং আবু যয়নাব সাদ্দামের ব্যবস্থাপনায় উক্ত অনুষ্ঠানে ক্বাযী হজ্জ কাফেলার মাধ্যমে আগত হাজীগণকে আপ্যায়নের ব্যবস্থা করা হয়।






মারকায সংবাদ (বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত রাজশাহী বিভাগীয় পর্যায়ের ক্বিরাআত প্রতিযোগিতায় মারকাযের ছাত্রের কৃতিত্ব)
‘জমঈয়তে আহলে হাদীস পশ্চিমবঙ্গ’-এর সভাপতি হাফেয মাওলানা আইনুল বারী আলিয়াভীর মৃত্যু
কেন্দ্রীয় দাঈর সফর
যেলা সমূহ পুনর্গঠন
মাসিক ইজতেমা
আহলেহাদীছ পেশাজীবী ফোরাম
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
মহিলা সমাবেশ
হাদীছ ফাউন্ডেশন পাঠাগার উদ্বোধন ও ইসলামিক কনফারেন্স (আহলেহাদীছ যুবসংঘ)
মারকায সংবাদ (শিক্ষক প্রশিক্ষণ)
মৃত্যু সংবাদ (হাফেয মুহাম্মাদ আব্দুল বারী, মাওলানা শিহাবুদ্দীন সুন্নী, মাওলানা ফযলুল করীম)
মাসিক ইজতেমা
আরও
আরও
.