চট্টগ্রাম ১৬ই মার্চ শুক্রবার : অদ্য বাদ মাগরিব ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ চট্টগ্রাম যেলা উদ্যোগে শহরের জিইসি মোড়ে বিএমএ ভবনের কনফারেন্স হলে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত আহবান জানান। তিনি বলেন, ইসলাম আল্লাহ প্রেরিত অভ্রান্ত দ্বীন। আখেরী যামানার মানুষদের এখানেই মাথানত করতে হবে। সকল বিজ্ঞানের উৎস কুরআন ও হাদীছ। অতএব এখানে গবেষণা নিয়োজিত করতে পারলে মানব জীবনের সকল সমস্যার সমাধান হবে। ‘আহলেহাদীছ আন্দোলন’ মানুষকে সেপথেই আহবান জানায়।

যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ শামীম আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যাপক দুর্রুল হুদা, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার, বায়তুর রহমান জামে মসজিদের খতীব রায়হান মাদানী ও স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থা ‘আল-‘আওন’-এর সভাপতি ডাঃ আব্দুল মতীন প্রমুখ। সমাবেশে ইঞ্জিনিয়ার আছিফুল ইসলাম (পাহাড়তলী)-কে সভাপতি ও শহীদুল ইসলাম রিপন (কর্ণেলহাট)-কে সেক্রেটারী করে ‘আল-আওন’-এর চট্টগ্রাম যেলা কমিটি গঠন করা হয়।







শিক্ষক প্রশিক্ষণ (হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড )
মারকায সংবাদ (আব্দুল্লাহিল কাফী-এর পিএইচ.ডি. ডিগ্রী লাভ)
আল্লাহর নিকটে একমাত্র মনোনীত দ্বীন হ’ল ইসলাম (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’,যেলা সম্মেলন : সাতক্ষীরা) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সংগঠন সংবাদ
আল্লাহভীরুতার সাথে ঐক্যবদ্ধ হৌন! - -আমীরে জামা‘আত
মাসিক ইজতেমা (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
বন্যাত্রাণ বিতরণ (গঙ্গাচড়া, রংপুর-পশ্চিম; ধোবাউড়া, ময়মনসিংহ-উত্তর)
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ
‘শিক্ষার মৌলিক লক্ষ্য’ শীর্ষক সেমিনার (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
সুধী সমাবেশ
মারকায সংবাদ (জঙ্গীবাদ বিরোধী কুইজ ও কবিতা রচনা প্রতিযোগিতা)
ছিটমহলের শীতার্ত মানুষের পাশে আমীরে জামা‘আত - -মুহতারাম আমীরে জামা‘আত
আরও
আরও
.