সততার নযীর গড়েছে গরীব রিকশাচালক আমীনুল ইসলাম। সে বাংলাদেশী বংশোদ্ভূত এক মার্কিন নাগরিকের আইফোন পেয়ে তা ফেরত দিয়েছে।  সে ঢাকার গুলশান এলাকায় রিকশা চালায়। গত ৫ই আগস্ট রিকশায় যাত্রী বসার গদির ফাঁকে বন্ধ অবস্থায় সে মোবাইলটা পায়। অতঃপর কয়েকদিন যাবৎ নানাভাবে চেষ্টার পর ৯ই আগস্ট পুলিশের মাধ্যমে সেটি মালিকের কাছে ফিরিয়ে দিতে সক্ষম হয়। তার এই প্রশংসনীয় কাজের জন্য তাকে ৫০ হাযার টাকা পুরস্কার দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। মেয়র বলেন, আমীনুল যে সততা দেখিয়েছে, তা একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তাই আমীনুলের সততাকে সম্মান জানিয়ে এই ধরনের কাজে অন্যদের উৎসাহিত করতে এই পুরস্কার দেওয়া হয়েছে।

এক সাক্ষাৎকারে আমীনুল ইসলাম বলে যে, ফোনটি পাওয়ার পর আমি তা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেই। আমার স্ত্রীও বলেছিল, যার জিনিস তাকে ফিরিয়ে দাও। ফোনটি ফেরত দিতে পারায় স্ত্রী খুবই খুশী হয়েছে। তারপর পত্রিকায় ব্যাপক আলোচনা দেখে আমার চেয়ে সে বেশী খুশী হয়েছে।

সে বলে যে, পিতা ছিল ইটভাটার শ্রমিক। তিনি সবসময় বলতেন, পরের সম্পদে যে লোভ করে, আল্লাহ তাকে বিপদে ফেলেন। পিতার এই কথা ছোটবেলা থেকেই মেনে চলছি। জীবনে অনেক কষ্ট করেছি, এখনো করি। তবুও অন্যের সম্পদে কোন লোভ করি না। সৎপথে যা আয় করি, তাতেই সুখে আছি।

[আমরাও তাকে অভিনন্দন জানাচ্ছি এবং আল্লাহর নিকট তার পরিবারের সুখ-শান্তির জন্য দো‘আ করছি (স.স.)]।






বিশ্বের ক্ষুদ্রতম দেশ পিটকার্ন আইল্যান্ডসের জনসংখ্যা ৫৬
গাদ্দাফী ছিলেন আফ্রিকার ত্রাতা
ছিটমহল বিনিময়ের ৫ বছর : উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে সার্বিক চিত্র
এখনই সতর্ক না হলে ২১০০ সালে ভিনগ্রহে পরিণত হবে পৃথিবী
সব ধরনের পণ্যের মূল্য হ্রাসে রেকর্ড করল শ্রীলঙ্কা
ইউরোপে মার্কিন অস্ত্র বিক্রি বেড়েছে বহুগুণ
আমাদের আমলাতন্ত্র জগদ্দল পাথরের মতো
ভেন্টিলেটর তৈরী করল রুয়েট শিক্ষার্থীরা
দুর্নীতি বিরোধী অভিযানে তোলপাড় চলছে দেশের রাজনীতিতে
হিজড়াদের জন্য বিনা খরচে মাদ্রাসা শিক্ষা
সিলেট সাব-রেজিস্ট্রি অফিসে পাওয়া গেল মানুষ বিক্রির দলীল!
গত ৩৫ মাসের মধ্যে জুন মাসে সর্বনিম্ন মূল্যস্ফীতির হার ৮.৪৮ শতাংশ
আরও
আরও
.