গাইবান্ধা ও কুড়িগ্রাম যেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের চরের বালুতে সম্প্রতি মূল্যবান ছয়টি খনিজ পদার্থের সন্ধান মিলেছে। এগুলো হচ্ছে ইলমিনাইট, রুটাইল, জিরকন, ম্যাগনেটাইট, গারনেট ও কোয়ার্টজ। এখানকার বালুতে আরও অন্য কোন খনিজ পদার্থ আছে কি-না তা শনাক্তে গবেষণা চলছে। খনিজ সম্পদ গবেষণা প্রতিষ্ঠান জয়পুরহাটের ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটালার্জির পরিচালক ড. মুহাম্মাদ নাজীম জামান এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, কুড়িগ্রাম ও গাইবান্ধার বিভিন্ন বালুচর থেকে ১ হাযার ৫০০ মেট্রিক টন বালু সংগ্রহ করা হয়েছিল। খনিজ প্রক্রিয়াকরণ কেন্দ্রে বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করে প্রতি টন বালু থেকে ২ কেজি ইলমিনাইট, ২শ’ গ্রাম রুটাইল, ৪শ’ গ্রাম জিরকন, ৩.৮ কেজি ম্যাগনেটাইট, ১২ কেজি গারনেট ও ৫০ কেজি কোয়ার্টজ মিনারেল পাওয়া গেছে। ১০ মিটার গভীরতায় প্রতি এক বর্গকিলোমিটার এলাকা থেকে উত্তোলনের পর নির্মাণ কাজে ব্যবহৃত বালুর বাজার মূল্য ৮০ থেকে ১০০ কোটি টাকা। আর সমপরিমাণ এলাকা থেকে প্রাপ্ত খনিজের বাজার মূল্য তিন হাযার ৬৩০ কোটি টাকা। তবে কোন প্রক্রিয়ায় কোন প্রতিষ্ঠান এসব খনিজ আহরণ করবে, শিগগিরই তা নির্ধারণ করবে সরকারের জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ।

গাইবান্ধা জেলা প্রশাসক বলেন, মুল্যবান এসব খনিজ সম্পদ পিছিয়ে পড়া এ অঞ্চলের মানুষের কর্মসংস্থানের পাশাপাশি অর্থনীতি বদলে ভূমিকা রাখবে।







জনসংখ্যা স্বল্পতা বিশ্বের জন্য বড় চ্যালেঞ্জ হবে
দেশে ১৬ লাখ প্রতিবন্ধী শনাক্ত
দেশের প্রথম ভিক্ষুকমুক্ত যেলা ঘোষণা
দেশে অর্থনৈতিক মন্দার মধ্যেও তিন মাসে কোটিপতি বেড়েছে ২৪৫ জন
গোখাদ্য থেকে সুস্বাদু গুড়!
নরওয়ের প্রধানমন্ত্রীকে জরিমানা করল পুলিশ
ব্রিটিশ রাণী দ্বিতীয় এলিজাবেথ, অর্থনীতিবিদ আকবর আলী খান এবং জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যু
করোনা নিয়ে দুশ্চিন্তায় জার্মানীর মন্ত্রীর আত্মহত্যা
ক্ষুধার্ত শিশুকে বুকের দুধ দিয়ে মানবিকতার নযীর সৃষ্টি করল আর্জেন্টিনার নারী পুলিশ
মালির গ্রামে ১৩৪ আদিবাসী মুসলিমকে গুলি করে হত্যা
সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশীদের সবাই অপরাধী : বিএসএফ মহাপরিচালক
ভারতের সবচেয়ে বড় সোনার ভান্ডারের খোঁজ দিয়েছে পিঁপড়েরা!
আরও
আরও
.