ঢাকা থেকে চট্টগ্রামে ট্রেন যাবে দেড় ঘণ্টায়। এজন্য চীন থেকে আনা হবে দ্রুতগতির এক্সপ্রেস ট্রেন। নতুন করে তৈরী করা হবে স্ট্যান্ডার্ড গেজের ডাবল রেল লাইন। ঢাকা থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা দিয়ে কুমিল্লার লাকসাম হয়ে সরাসরি এই রেললাইন যাবে চট্টগ্রামে। তাতে দূরত্ব কমবে প্রায় একশ’ কিলোমিটার। তখন অনায়াসে দেড় থেকে দুই ঘণ্টায় ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া যাবে। রেলওয়ে সূত্র জানায়, সম্ভাব্য সময়ের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করতে চায়না রেলওয়ের সঙ্গে ইতিমধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আনুমানিক ৩০ হাযার ৯৫৫ কোটি ৭ লাখ টাকার এই প্রস্তাবিত বিশাল প্রকল্পটি বাস্তবায়নে ইতিমধ্যেই কাজ শুরু করেছে রেল ভবন। প্রকল্প সহায়তা হিসাবে চীন থেকে আসবে ২৪ হাযার ৭৬৪ কোটি ৬ লাখ টাকা। আর নতুন লাইন নির্মিত হ’লে এই রুটে মোট দূরত্ব দাঁড়াবে ২৩০ কিলোমিটার। আর স্ট্যান্ডার্ড গেজে একটি ট্রেন ঘণ্টায় সর্বোচ্চ তিনশ’ কিলোমিটার বেগে চলতে সক্ষম।







বৃটেনে শিক্ষিত তরুণীরা ব্যাপক সংখ্যায় ইসলাম গ্রহণের দিকে ঝুঁকছে
আদালতের রায় : ভাঙতে হবে গির্জা
মাদক ব্যবসার কারণে বছরে পাচার হচ্ছে ৫ হাযার কোটি টাকা
দলিত নারী পানি পান করায় গরুর পেশাব দিয়ে পবিত্রকরণ!
খরচ কম হওয়ায় সরকারী মাধ্যমের হাজীদের প্রায় ৯ কোটি টাকা ফেরত দেয়া হবে!
রোহিঙ্গাদের ওপর নৃশংসতা ক্ষমার অযোগ্য : পেন্স
প্রিন্স আব্দুল আযীয উদ্যোক্তা পুরস্কার জিতল বাংলাদেশী কিশোর (অন্ধকে পথ দেখাবে স্মার্ট কন্ট্রোল গ্লাস)
দেশে সাড়ে তিন কোটির অধিক শিশুর রক্তে বিপজ্জনক মাত্রায় সিসা
অস্ট্রেলীয় পুলিশ মন্ত্রীর সততা
আল্লাহর ৯৯ নাম কাফের ও দেবতাদের
স্বদেশ-বিদেশ
দেশে মানুষের গড় আয়ু বেড়েছে, কমেছে জনসংখ্যা বৃদ্ধির হার
আরও
আরও
.