১. ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কুড়িগ্রাম-উত্তর সাংগঠনিক যেলার সাবেক প্রচার সম্পাদক (সেশন : ২০১৯-২১) মুহাম্মাদ আব্দুল হামীদ (৯০) গত ৩১শে ডিসেম্বর’২১ শুক্রবার বাদ মাগরিব বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্ল­­া-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪পুত্র ও ২ কন্যাসহ বহু সাংগঠনিক সাথী, গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে যান। পরদিন সকাল ১০-টায় তার বাড়ী কুড়িগ্রাম যেলার নাগেশ্বরী থানাধীন গোপালপুর গ্রামের প্রশস্ত ময়দানে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন বোর্ডেরহাট আহলেহাদীছ জামে মসজিদের খতীব মাওলানা আনোয়ার হোসাইন।  জানাযার যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ সোহরাব হোসাইন, সহ-সভাপতি মুস্তাফীযুর রহমান, সাধারণ সম্পাদক মুহাম্মাদ লোকমান হোসাইন ছিদ্দীকী, ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক আসাদুযযামানসহ যেলা ‘আন্দোলন’, ‘যুবসংঘ’, ‘সোনামণি’র দায়িত্বশীলসহ বহু মুছল্লী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

২. ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ নওগাঁ যেলার সাবেক সভাপতি (১৯৯৯-২০১১) এবং চকউলি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক জনাব আনীসুর রহমান (৮৫) গত ১৬ই এপ্রিল’২২ শনিবার বেলা ১২-টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্ল­­া-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র, ১ কন্যা ও নাতি-নাতনীসহ বহু সাংগঠনিক সাথী, গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে যান। একইদিন বিকাল ৫-টায় নওগাঁ যেলার মান্দা থানাধীন আন্ধারিয়াপাড়া গ্রামে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন তাঁর জ্যেষ্ঠ পুত্র বর্তমান যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল আলম। জানাযায় উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, শূরা সদস্য কাযী হারূণুর রশীদ, হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ডের সচিব শামসুল আলম, মাসিক আত-তাহরীক-এর কম্পিউটার অপারেটর সাইফুল ইসলাম, নওগাঁ যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুস সাত্তার, সহ-সভাপতি আফযাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আফযাল হোসাইন সহ ‘আন্দোলন’, ‘যুবসংঘ’, ‘সোনামণি’ ও ‘আল-আওন’-এর দায়িত্বশীলসহ বহু মুছল্লী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাযা শেষে ইফতারের পূর্বে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।






বগুড়ায় ব্যতিক্রমধর্মী দাওয়াতী সফর (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
৩০তম বার্ষিক তাবলীগী ইজতেমা সম্পন্ন
(রাজশাহী ২৭ ও ২৮শে ফেব্রুয়ারী বৃহস্পতি ও শুক্রবার )
ইসলামী সম্মেলন (আসুন! সার্বিক জীবনে আল্লাহর দাসত্ব করি!) - -আমীরে জামা‘আত
মাসিক ইজতেমা
আল-মারকাযুল ইসলামী আস-সালাফী মাদরাসায় ইয়াতীম ভবনের নির্মাণকাজ শুরু
সংগঠন সংবাদ
ইসলাম সকল ধর্মের উপর বিজয়ী ধর্ম (যেলা সম্মেলন : সিরাজগঞ্জ) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সংগঠন সংবাদ
আহলেহাদীছ একটি পথের নাম (যেলা সম্মেলন : নীলফামারী (পূর্ব-পশ্চিম) ২০২৪) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মজলিসে আমেলা ও শূরা পুনর্গঠন (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
সংগঠন সংবাদ
আল্লাহভীরুতার সাথে ঐক্যবদ্ধ হৌন! - -আমীরে জামা‘আত
আরও
আরও
.