নন্দলালপুর, কুমারখালী, কুষ্টিয়া ২রা সেপ্টেম্বর শুক্রবার : অদ্য বাদ মাগরিব যেলার কুমারখালী থানাধীন নন্দলালপুর আহলেহাদীছ জামে মসজিদে এলাকা ‘আন্দোলন’-এর উদ্যোগে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ এনামুল হকের সভাপতিত্বেব অনুষ্ঠিত উক্ত মাসিক ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক ড. মুহাম্মাদ আব্দুল হালীম। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর অর্থ সম্পাদক মুহাম্মাদ হাবীবুর রহমান।

সৈয়দপুর, নীলফামারী ২৩শে সেপ্টেম্বর শুক্রবার : অদ্য সকাল ১০-টায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ সৈয়দপুর উপযেলার উদ্যোগে শহরের সবজি বাজারস্থ বায়তুল আহাদ আহলেহাদীছ জামে মসজিদে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদ কমিটির সেক্রেটারী জনাব ছালাহুদ্দীনের সভাপতিত্বেব অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। নীলফামারী-পশ্চিম যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মুস্তাফীযুর রহমান সহ উপযেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ইজতেমা শেষে কেন্দ্রীয় মেহমান অত্র মসজিদে জুম‘আর খুৎবা প্রদান করেন এবং ছালাত শেষে মুছল্লীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

কলমাকান্দা, নেত্রকোনা ২৩শে সেপ্টেম্বর শুক্রবার : অদ্য বাদ মাগরিব যেলার কলমাকান্দা উপযেলাধীন কালিহালা আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক তা‘লীমী বৈঠক অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম। একইদিন রাত ৮-টায় অত্র উপযেলার নল্লাপাড়া আহলেহাদীছ জামে মসজিদে পৃথক আরেকটি তা‘লীমী বৈঠক অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে কেন্দ্রীয় মেহমান বক্তব্য প্রদান করেন। বৈঠক শেষে আব্দুল মান্নানকে পরিচালক করে ৭ সদস্য বিশিষ্ট ‘সোনামণি’ যেলা পরিচালনা পরিষদ গঠন করা হয়।






মাসিক ইজতেমা (২২শে জুলাই মঙ্গলবার ধুরইল, মোহনপুর, রাজশাহী; ৭ই আগস্ট বৃহস্পতিবার মাস্টারবাড়ী, গাযীপুর)
মসজিদ উদ্বোধন (রাজবাড়ী থানাধীন রেলগেইট বাজার সূর্যনগর বাইতুল হিকমাহ আহলেহাদীছ জামে মসজিদ)
সুধী সমাবেশ; সোনামণি সংবাদ যেলা কমিটি গঠন
২৯তম বার্ষিক তাবলীগী ইজতেমা সম্পন্ন (রাজশাহী ২৮শে ফেব্রুয়ারী ও ১লা মার্চ বৃহস্পতি ও শুক্রবার :)
কেন্দ্রীয় প্রশিক্ষণ ২০১৫
আলোচনা সভা, তা‘লীমী বৈঠক; ঈদ সামগ্রী ও ফিৎরা বণ্টন
ঈদুল ফিতরের পরে আমীরে জামা‘আতের দাওয়াতী সফর
ইসলামী সংবিধান হোক বিশ্ব সংবিধান! (যেলা সম্মেলন : চট্টগ্রাম) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আল-‘আওন
দায়িত্বশীল প্রশিক্ষণ
সোনামণি (সোনামণি প্রতিভা’ ৬৪তম সংখ্যার উপর প্রতিযোগিতা)
নতুন বাংলাদেশ গঠনে ইসলাম-ই হোক রাষ্ট্রচেতনা! (বার্ষিক কর্মী সম্মেলন ২০২৫) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.