দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা সহ নববর্ষ পালনের সরকারী নির্দেশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর আমীর প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। এক বিবৃতিতে তিনি বলেন, মঙ্গল শোভাযাত্রার সাথে ইসলামী সভ্যতা-সংস্কৃতির বিন্দুমাত্র সম্পর্ক নেই। এটা পুরোপুরি একটি হিন্দুয়ানী সংস্কৃতি। মূলত দেব-দেবীকে উদ্দেশ্য করে এসব আচার অনুষ্ঠানের মাধ্যমে দেশের সংখ্যালঘু হিন্দু গোষ্ঠী কল্যাণ কামনা করে থাকে। তারা তাদের বিশ্বাস অনুযায়ী মঙ্গলের প্রতীক হিসাবে পেঁচা, রামের বাহন হিসাবে হনুমান, দুর্গার বাহন হিসাবে সিংহ, দেবতার প্রতীক হিসাবে সূর্য ইত্যাদি নিয়ে শরীরে দেব-দেবী ও জন্তু-জানোয়ারের প্রতিকৃতি এবং কালির লোহিত বরণ জিহবা, গণেশের মস্তক ও মনসার উল্কি ইত্যাদি এঁকে এদিন শোভাযাত্রা করে এবং এর মাধ্যমে তারা পূজা-প্রার্থনা করে। অথচ তাদের সংস্কৃতিতে বাংলাদেশী সংস্কৃতি হিসাবে চালিয়ে দিয়ে ৯০ শতাংশ মুসলিমের দেশে এসব স্পষ্ট শিরকী কার্যকলাপ চাপিয়ে দেওয়া চরম অন্যায়।

তিনি বলেন, আমরা সরকারের এই অন্যায় পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে সিদ্ধান্ত পরিবর্তনের আহবান জানাচ্ছি (দৈনিক ইনকিলাব, ৩১ শে এপ্রিল ২০১৭)







মারকায সংবাদ (ছালাতুল ইসতিসক্বা আদায়)
আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ-এর মজলিসে আমেলা বৈঠকের সিদ্ধান্ত
ভিডিও কনফারেন্স (আহলেহাদীছ আন্দোলন, সঊদী আরব শাখা)
হজ্জব্রত পালনের উদ্দেশ্যে মুহতারাম আমীরে জামা‘আতের সঊদী আরব গমন
সুধী সমাবেশ
প্রশিক্ষণ আহলেহাদীছ আন্দোলন
কর্মী সম্মেলন ২০২৫ এর সকল প্রচারপত্রের ডিজাইন ও মিডিয়া সম্প্রচারের সকল তথ্য একত্রে
অগ্রসর কর্মী ও কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রশিক্ষণ ২০২১
যেলা সম্মেলন \ রাজশাহী (ইসলাম পরিপূর্ণ দ্বীন, এতে কোন কিছুর প্রবেশাধিকার নেই) - -মুহতারাম আমীরে জামা‘আত
সোনামণি কেন্দ্রীয় সম্মেলন ২০২৫
মাওলানা আবুবকর ছিদ্দীক-এর মৃত্যু সংবাদ
রাসূল (ছাঃ) কেবল ধর্মীয় ক্ষেত্রে নন, সর্বক্ষেত্রেই বিশ্ব মানবতার আদর্শ (বার্ষিক কর্মী সম্মেলন ২০২৩) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.