চাঁদপুর, রূপসা, খুলনা ২০শে ফেব্রুয়ারী শনিবার : অদ্য বাদ আছর যেলার রূপসা থানাধীন চাঁদপুর পশ্চিমপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘সোনামণি’র প্রথম পরিচালক ও বর্তমানে কেন্দ্রীয় উপদেষ্টা মুহাম্মাদ আযীযুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক ড. মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন অত্র মসজিদের খতীব মাওলানা নাজমুল হুদা। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি লাবীবুর রহমান ও জাগরণী পরিবেশন করে সামিয়া।

বালুর চর, ময়মনসিংহ ১৩ই ফেব্রুয়ারী শনিবার : অদ্য সকাল সাড়ে ৮-টায় যেলার সদর থানাধীন বালুরচর আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদ কমিটির সভাপতি জনাব ফযলুল হক্বের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক ড. মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘সোনামণি’র সাবেক পরিচালক এ্যাডভোকেট মুহাম্মাদ আলী, অত্র মসজিদের সাবেক খতীব মাওলানা ছফিউদ্দীন ও বর্তমান খতীব হাফেয ইয়াসীন আরাফাত। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ সুমন।

করমজল, মোংলা, বাগেরহাট ১১ই মার্চ বৃহস্পতিবার : অদ্য বাদ যোহর যেলার মোংলা থানাধীন করমজল (সুন্দরবন) জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক ড. মুহাম্মাদ আব্দুল হালীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র প্রথম পরিচালক ও বর্তমানে কেন্দ্রীয় উপদেষ্টা মুহাম্মাদ আযীযুর রহমান, কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম, মুহাম্মাদ মুসলিমুদ্দীন ও আবু তাহের। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘আল-‘আওন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির, হিফয বিভাগের শিক্ষক হাফেয মাহবূবুর রহমান, আব্দুন নূর, মক্তব বিভাগের শিক্ষক আব্দুল আওয়াল, নিযামুদ্দীন ও সাঈদুর রহমান।






সংগঠন সংবাদ
সার্বিক জীবনে ন্যায়বিচার কায়েম করুন! (যেলা সম্মেলন : জামালপুর) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মারকায সংবাদ (আল-মারকাযুল ইসলামী আস-সালাফী)
শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করুন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মৃত্যু সংবাদ
সোনামণি’র কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন
প্রশিক্ষণ ও অডিট
ম্যুরালের নামে মূর্তি স্থাপন বন্ধ করুন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সোনামণি কেন্দ্রীয় সম্মেলন ২০২৫
পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের নিঃশর্ত অনুসরণই মানুষকে মুক্তি দিতে পারে (যেলা সম্মেলন : রংপুর ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আল-হেরা শিল্পীগোষ্ঠী
সুধী সমাবেশ
আরও
আরও
.