৮ই নভেম্বর ২০১৯, নওদাপাড়া মারকায : অদ্য সকাল ৭-টায় আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়ার পূর্ব পার্শ্বস্থ ভবনের ৩য় তলায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর শিক্ষা বিভাগের অধীনে পরিচালিত ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর অধিভুক্ত মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধিদের সমন্বয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। ‘শিক্ষা বোর্ডে’র চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যাপক দুররুল হুদা, প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, সমাজকল্যাণ সম্পাদক গোলাম মুক্তাদির, আহলেহাদীছ শিক্ষক সমিতির সভাপতি মাওলানা দুররুল হুদা, হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সচিব শামসুল আলম, পরীক্ষা নিয়ন্ত্রক ড. নূরুল ইসলাম, প্রধান পরিদর্শক ড. কাবীরুল ইসলাম প্রমুখ। সম্মেলনে মোট ৩২টি মাদ্রাসার ৩৬ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন এবং শিক্ষা বোর্ডের অগ্রগতি সম্পর্কে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।






ভাইগদিয়া আহলেহাদীছ জামে মসজিদ উদ্বোধন
মৃত্যু সংবাদ
হিফয সমাপনী অনুষ্ঠান ২০২৫ (মারকায সংবাদ)
সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে মানববন্ধন, র‌্যালী, পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত
স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থা আল-‘আওনের (কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন)
উপযেলা সম্মেলন
মৃত্যু সংবাদ
যেলা সম্মেলন, জয়পুরহাট (জীবনের সফরসূচী স্মরণ করুন!) - -আমীরে জামা‘আত
যুবসংঘ (তাবলীগী সভা)
রোহিঙ্গা আলেম-ওলামার সমন্বয়ে রোহিঙ্গা ক্যাম্পে ইসলামী আক্বীদা বিষয়ক সেমিনার
‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর সাবেক সিনিয়র নায়েবে আমীর শায়খ আব্দুছ ছামাদ সালাফীর মৃত্যু

যেলা সম্মেলন : বগুড়া

ছিরাতে মুস্তাক্বীমের উপর অটল থাকুন! - -আমীরে জামা‘আত
আরও
আরও
.