৫ই অক্টোবর সোমবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর : অদ্য বিকাল ৩-টায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক ময়দানে ‘তারুণ্যের আত্মপাঠ ও সমাজচিন্তা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র আবু সাঈদ ছাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। সেমিনারে গবেষণাপত্র পাঠ করেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ঢাবির এম ফিল গবেষক হাফেয আব্দুল্লাহ আল-মা‘রূফ। প্যানেল আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র সাবেক কেন্দ্রীয় সভাপতি ও রাজশাহীর নওদাপাড়া মারকাযের মুহাদ্দিছ মুহাম্মাদ শরীফুল ইসলাম, ‘আহলেহাদীছ পেশাজীবী ফোরাম’-এর কেন্দ্রীয় সভাপতি ডা. শওকত হাসান, ঢাকা মাদ্রাসাতুল কুরআনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এস. এম. নাহিদ হাসান ও মিসর আল-আযহার বিশ্ববিদ্যালয়ের এম.ফিল গবেষক আব্দুর রহীম প্রমুখ।