যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফীকে ক্ষমতাচ্যুত করার পর কি কি প্রতিবন্ধকতা আসতে পারে, সে সম্পর্কে তৈরী না থাকায় সেই হামলা এবং তারপরের ব্যর্থতা ছিল তার প্রেসিডেন্ট থাকার সময়কালে সবচেয়ে বড় ভুল। ওবামা এবারই প্রথম লিবিয়া প্রসঙ্গে মুখ খুললেন। গত মাসে তিনি আটলান্টিক ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, লিবিয়া অভিযান তিনি যেমনটা ভেবেছেন, সে অনুযায়ীই এগিয়েছে। কিন্তু এরপর লিবিয়া এক বিশৃঙ্খলায় পরিণত হয়। ওই সাক্ষাৎকারে তিনি ফ্রান্স ও ব্রিটেনের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, লিবিয়া দখলের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ‘বিভ্রান্ত’ হয়ে পড়েন। উল্লেখ্য, মার্কিন নেতৃত্বাধীন জোট ২০১১ সালে বেসামরিক ব্যক্তিদের রক্ষার নামে সেখানে হামলা চালায়। তবে লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফীকে হত্যার পর দেশটি এক বিশৃঙ্খল অবস্থায় পড়ে। বিভিন্ন সশস্ত্র গ্রুপ নিজেদের সরকার ও পার্লামেন্ট গঠন করে। আর একে কেন্দ্র করে রক্তক্ষয়ী গৃহযুদ্ধে লিপ্ত হয়।







ওবামার স্পষ্ট স্বীকারোক্তি লিবিয়ায় হামলা ছিল সবচেয়ে বড় ভুল
সুইডেনে কুরআন অবমাননা : প্রতিবাদে সুইডিশ ভাষায় ১ লাখ কুরআন বিতরণের ঘোষণা
বিবাহ করলেই মিলবে ১৬ লাখ টাকা, সন্তান জন্ম দিলে দ্বিগুণ!
পবিত্র কুরআন অবমাননা করলেই মৃত্যুদন্ডের শাস্তি ঘোষণা করল নাইজেরিয়া
কাশ্মীরীরা স্বাধীনতাকে বেছে নিতে পারেন
যেমন চলছে গাম্বিয়ার ইসলামী প্রজাতন্ত্র
মালেয়শিয়ায় দুর্নীতির ভয়াবহ বিস্তারে হতাশ মাহাথির
মুসলিম জাহান
জাতিসংঘে ফিলিস্তীনী পতাকা উত্তোলন
মারা গেলেন কম্পিউটারে আরবী ভাষা অন্তর্ভুক্তকারী শায়েখ মুহাম্মাদ আশ-শারিখ
সঊদী আরবে এবার মিলল হোয়াইট গোল্ড লিথিয়াম
মুসলিম জাহান
আরও
আরও
.