মোহনপুর, রাজশাহী ১১ই সেপ্টেম্বর রবিবার : অদ্য সকাল ১১-টায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ মোহনপুর উপযেলার উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে মোহনপুর উপযেলা চত্বরে এক র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আফাযুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত পথসভায় বক্তব্য রাখেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর ও যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম, রাজশাহী-পশ্চিম সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা দুররুল হুদা, উপযেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা ইমদাদুল হক ও ধুরইল এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল বারী প্রমুখ। উল্লেখ্য, এর পূর্বে উপযেলা চত্বর থেকে জঙ্গীবাদ বিরোধী একটি র‌্যালী বের হয়ে উপযেলা মেডিক্যাল মোড় হয়ে ডাকবাংলা ঘুরে উপযেলা চত্বরে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়। উক্ত র‌্যালী ও পথসভায় উপযেলার বিভিন্ন এলাকা আগত পাঁচ শতাধিক নেতা, কর্মী ও সুধী অংশগ্রহণ করে।






শীতবস্ত্র বিতরণ (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
প্রবাসী সংবাদ
প্রবাসী সংবাদ
যেলা সম্মেলন, টাঙ্গাইল (জান্নাতে ফিরে যাওয়ার জন্য জান্নাতী হেদায়াত মেনে চলুন!) - -মুহতারাম আমীরে জামা‘আত
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ (এলাকা সম্মেলন)
সোনামণি
দাখিল পরীক্ষা ২০২৫-এর ফলাফল (মারকায সংবাদ); দারুলহাদীছ আহমাদিয়া সালাফিইয়াহ, বাঁকাল, সাতক্ষীরা :
বগুড়ায় ব্যতিক্রমধর্মী দাওয়াতী সফর (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
কেন্দ্রীয় দাঈর সফর
কর্মী সম্মেলন ২০১৮ (২য় দিন), যুবসংঘ
মৃত্যুকে স্মরণ করে দুনিয়াবী জীবন পরিচালিত করুন! (যেলা সম্মেলন : বগুড়া) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আল-‘আওন (কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন)
আরও
আরও
.