ছাঁটাই করতে গিয়ে দেশে প্রতি বছর ১৬ লাখ টন চাউল নষ্ট হচ্ছে। এ কাজ বন্ধ হ’লে বিদেশ থেকে চাল আমদানি করতে হ’ত না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। গত ১৪ই ডিসেম্বরে এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, দেশে বছরে চার কোটি টন ধান ক্রাসিং হয়। রাইস মিল মালিকদের হিসাবে, চাউল চিকন করতে গিয়ে ৪-৫ শতাংশ উধাও হয়ে যায়। সে হিসাবে বছরে ১৬ লাখ টন চাল নষ্ট হয়ে যায়। তিনি বলেন, দেশের মিল মালিকরা ভোক্তাদের চাহিদা অনুযায়ী চিকন চাউল বাজারে সরবরাহ করে থাকে। কারণ গ্রাহকরা জিংক চালের জন্য উৎসাহ দেখান না এবং কৃষকরাও এই ধান চাষ করতে আগ্রহী হন না। কারণ জিংকসমৃদ্ধ ধানের চাল একটু মোটা হয়ে থাকে। গ্রাহক চিকন আর চকচকে চাল পসন্দ করে। সাধারণ চালেও পুষ্টি থাকে, তবে চাল চিকন করতে গিয়ে পুষ্টির অংশ ছেঁটে ফেলা হচ্ছে। মন্ত্রী বলেন, আজ আমরা রাসায়নিকভাবে তৈরী করা জিংক খাচ্ছি। কিন্তু ভাতের মাধ্যমে যে এই উপাদানটি আমরা প্রাকৃতিকভাবে পেতে পারি, তা জানি না। তিনি বলেন, বায়ো ফর্টিফায়েড জিংক রাইসের মাধ্যমে দেশের মানুষের জিংকের ঘাটতি পূরণ সম্ভব। পুষ্টিহীনতা দূর করতে কৃষকদের জিংক সমৃদ্ধ ধানের আবাদ বাড়াতে হবে। আর জিংক সমৃদ্ধ চাউলে ভোক্তাকে আকৃষ্ট করতে গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে।







নওমুসলিম মেয়ের আচরণে মুগ্ধ হয়ে পরিবারের ৬ জনের ইসলাম গ্রহণ
পার্বত্য চট্টগ্রামে সার্বভৌমত্ব রক্ষায় ২৫০ নতুন ক্যাম্প চায় সেনাবাহিনী
মৌলিক অধিকারে বাংলাদেশ তলানিতে - -দ্য ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের জরিপ
চীনে সন্তান হ’লেই বেতনসহ এক বছর ছুটি
স্বদেশ-বিদেশ
ট্রাম্পের ইরান যুদ্ধ : সবচেয়ে বেশী মূল্য দিতে হবে বিশ্বের দরিদ্র মানুষকে
মধ্য আফ্রিকায় চলছে মুসলিম উচ্ছেদ
উড়োজাহায বিধ্বস্তের ৪০ দিন পর আমাজন জঙ্গল থেকে ৪ শিশুকে জীবিত উদ্ধার
স্বদেশ-বিদেশ - .
বাংলাদেশে তৈরী হ’ল ধান কাটার যন্ত্র
জন্মহার কমে যাওয়ার পরিণতি : জাপানে খালি পড়ে আছে ৯০ লাখ বাড়ি
হেপাটাইটিস ভাইরাস আক্রান্ত ১ কোটি মানুষ
আরও
আরও
.