২০২০-২০২১ শিক্ষাবর্ষের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অসামান্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছে মাদ্রাসার ছাত্ররা। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটে ১ম স্থান অধিকার করেছে মুহাম্মাদ যাকারিয়া নামে এক শিক্ষার্থী। অপর শিক্ষার্থী ১ম জনেরই ঘনিষ্ঠ বন্ধু রাফিদ হাসান ছাফওয়ান ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটে ১ম স্থান অধিকার করে। এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের অধীন আয়োজিত ভর্তি পরীক্ষায় ১ম স্থান অধিকার করেছে আহবাবুর রহমান বায়েজীদ নামে আরেক মাদ্রাসার ছাত্র। এতে ২য় ও ৩য় স্থান অধিকারীদ্বয়ও মাদ্রাসার ছাত্র। তারা সকলেই রাজধানী ঢাকার ডেমরা এলাকার দারুন্নাজাত ছিদ্দীকিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

প্রতিষ্ঠানটি থেকে শিক্ষার্থীদের সাফল্যের কারণ সম্পর্কে মাদ্রাসাটির প্রিন্সিপাল আ.খ.ম. আবুবকর ছিদ্দীক বলেন ‘আল্লাহর মেহেরবানী, মানুষের দো‘আ, ছাত্রদের চেষ্টাতেই সম্ভব হয়েছে। আমরা যেন এই ধারাবাহিকতা ধরে রাখতে পারি সেজন্য দো‘আ করবেন’।

ঢাবির ১ম স্থান অধিকারকারী যাকারিয়া বলেন, আমার সব অর্জনের পেছনে রয়েছে মায়ের অবদান। মায়ের কারণেই মূলত আমি এত দূর আসতে পেরেছি। মাদ্রাসায় শিক্ষকতার দায়িত্ব পালনের পাশাপাশি মা আমার দিকে সব সময় সজাগ দৃষ্টি রাখতেন। তিনি বলেন, জীবনের স্বাভাবিক গতিপ্রবাহ ঠিক রেখে সবার পড়াশুনা করা উচিত। অনেকে কারো সাথে তেমন কথা বলে না। সবকিছু বাদ দিয়ে কেবল পড়াশুনা করে। যেটা ঠিক নয়। এছাড়া বেশী বেশী দো‘আ করা এবং ছালাতে অভ্যস্ত হওয়া উচিৎ।






গাযা আগ্রাসনে ইস্রাঈলের ব্যয় ৬৭ বিলিয়ন ডলারের অধিক
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মাদ্রাসার ছাত্রদের কৃতিত্ব
মানবেতিহাসের ভয়াবহতম যে ভাইরাসে ১০ কোটি মানুষের মৃত্যু হয়েছিল
প্রাণী যবহে হালাল পদ্ধতিই সবচেয়ে মানবিক
৭০ মামলার দিনমজুর আসামীর আদালতে হাযিরা
পাট গবেষণা ইন্সটিটিউটের সাফল্য (পাট থেকে তৈরী হবে শার্ট-প্যান্ট-জ্যাকেট)
ভারতে উচ্চবর্ণের হিন্দু ব্যক্তির বাইক ছোঁয়ায় গণপিটুনির শিকার হ’ল দলিত শ্রেণীর যুবক
আওয়ামী সরকারের ১৫ বছরে ঋণ সাড়ে ১৫ লাখ কোটি; বিদেশে পাচার ১৮ লাখ কোটি টাকা
ভারতের স্বার্থে রামপাল বিদ্যুৎ প্রকল্প হচ্ছে
ক্রাইস্টচার্চে ক্ষতিগ্রস্তদের জন্য
চার বছরেই আশি বছরের বৃদ্ধ বায়েযীদ!
ভারতে অস্ত্রের বড় উৎস ইস্রাঈল
আরও
আরও
.