মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম সতর্ক করে বলেছেন, কেবল ঘোষণা দিয়ে ইস্রাঈলের আঞ্চলিক আগ্রাসী কর্মকান্ড রোধ করা সম্ভব নয়। গত ১৫ই সেপ্টেম্বর আন্তর্জাতিক ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) কর্তৃক কাতারে ইস্রাঈলী হামলার প্রেক্ষিতে আয়োজিত এক যরূরী সম্মেলনে তিনি বলেন, আমাদের জনগণ শব্দের প্রতি সতর্ক হয়ে গেছে। তারা বারবার নিন্দা জ্ঞাপন এবং ঘোষণা দেখেছে, কিন্তু ইসরাইল নির্বিঘ্নে তাদের অভিযান বৃদ্ধি করছে।

মালয়েশিয়ার নেতা বলেন, ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কাছে প্রশ্ন তুলবে, আমরা কি সাহস দেখিয়েছি কার্যকর পদক্ষেপ নিতে? তিনি আরও যোগ করেছেন, ‘নিন্দা ক্ষেপণাস্ত্র থামাতে পারবে না। ঘোষণা ফিলিস্তীনকে মুক্ত করতে পারবে না। কঠোর ও শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে। কূটনৈতিক যোগাযোগ স্থগিত করতে হবে এবং ইস্রাঈলের সঙ্গে সকল ধরনের সম্পর্কও থামাতে হবে।

সম্মেলনে গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) যৌথ প্রতিরক্ষাব্যবস্থা চালু করার বিষয়ে অঙ্গীকার করা হয়েছে। এটাকেই এ সম্মেলনের সবচেয়ে বাস্তব পদক্ষেপ বলে বিবেচনা করা হচ্ছে।






গাযার ৭৫ ভাগ মসজিদ ধ্বংস করেছে ইসরাঈল
মুসলিম জাহান
ইসলামী অনুশাসন মেনেই চলব, আর্থিক নীতি বদলাব না : এরদোগান
জেলখানাতেই কুরআন হেফয করল ৬০৫ বন্দী
নিউইয়র্কের মসজিদে জুম‘আর খুৎবা ও ইমামতি করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
সঊদী আরবে বাতিল হ’ল ‘কাফালা’ পদ্ধতি; প্রয়োজন হবে না নিয়োগকর্তার অনুমতি
দুবাইয়ের রাস্তায় ২০৩০ সাল নাগাদ ২৫ শতাংশ চালকবিহীন গাড়ি চলবে
সুদানের ৫০ লাখ মানুষ অনাহারের ঝুঁকিতে; ৫ ভাগ মানুষ প্রতিদিন ১ বেলা খাবার পায়
ফিলিস্তীনী রাষ্ট্রের স্বীকৃতি দিল জাতিসংঘের ১৪৬টি দেশ
চলমান পরিস্থিতি থেকে পরিত্রাণের উপায় ইসলামী অর্থনীতি : এরদোগান
বিনোদন কর্তৃপক্ষের সমালোচনা করায় বিশিষ্ট সঊদী শিক্ষাবিদ আটক
ইসলামের অবমাননাকারী সঊদী ব্লগার পেল ইউরোপীয়ান শান্তি পুরস্কার
আরও
আরও
.