মালদ্বীপে ২০০৭ সালের জানুয়ারীর পর জন্ম নেয়া কেউ আর ধূমপান করতে পারবে না। সম্প্রতি সেদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মালদ্বীপই একমাত্র দেশ, যারা এমন প্রজন্মভিত্তিক নিষেধাজ্ঞা চালু করেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, প্রেসিডেন্ট মুহাম্মাদ মুইজ্জরের উদ্যোগে নেওয়া এই পদক্ষেপ ১লা নভেম্বর থেকে কার্যকর করা হয়। নতুন বিধান অনুযায়ী, ২০০৭ সালের ১লা জানুয়ারী বা তার পরে জন্ম নেয়া ব্যক্তিদের জন্য তামাকজাত পণ্য কেনা, সেবন বা বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা সব ধরনের তামাকের ক্ষেত্রে প্রযোজ্য। বিক্রেতারা ক্রেতাদের বয়স যাচাই করে তবেই বিক্রি করবে। বিলাসবহুল পর্যটনের জন্য পরিচিত মালদ্বীপ ১ হাযার ১৯১টি ছোট প্রবাল দ্বীপ নিয়ে গঠিত। এখন থেকে এই নিয়ম পর্যটকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, ই-সিগারেট ও ভ্যাপিং পণ্যের আমদানি, বিক্রি, বিতরণ, মালিকানা ও ব্যবহার সবই নিষিদ্ধ। বয়স নির্বিশেষে এই নিষেধাজ্ঞা সবার জন্য প্রযোজ্য। অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাক বিক্রি করলে ৩ হাযার ২০০ মার্কিন ডলার এবং ভ্যাপিং ডিভাইস ব্যবহার করলে ৩২০ ডলার জরিমানা করা হবে।

উল্লেখ্য যে, বৃটেনে একই ধরনের প্রজন্মভিত্তিক নিষেধাজ্ঞার প্রস্তাবটি এখনো আইন প্রণয়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। তবে প্রথম দেশ হিসাবে নিউজিল্যান্ড ২০২২ সালে এমন আইন চালুর পর এক বছরেরও কম সময়ের মধ্যে তা বাতিল করে দেয়।







বিশ্বের প্রথম মনুষ্যবিহীন যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল তুরস্ক
গাযার পরিস্থিতি ভয়াবহ ও অমানবিক, শতভাগ অধিবাসী দুর্ভিক্ষের ঝুঁকিতে : জাতিসংঘ
তুরস্কে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ১০ লাখ কোটি টাকা ছাড়াবে
৭০ বছর বয়সে কুরআন মুখস্থ করলেন ফিলিস্তীনী নারী
দুবাইয়ের রাস্তায় ২০৩০ সাল নাগাদ ২৫ শতাংশ চালকবিহীন গাড়ি চলবে
দক্ষিণ সূদান : মানবতা যেখানে ভূলুণ্ঠিত
গাযায় মৃত্যুর প্রকৃত সংখ্যা ৬৪ সহস্রাধিক : ল্যানসেট
ইস্রাঈলী হামলায় এক হাযার মসজিদ ধ্বংস, নিহত শতাধিক ইমাম
দিল্লী সহিংসতা : ৫৩ জন মুসলিম নিহত
পবিত্র কুরআন অবমাননা করলেই মৃত্যুদন্ডের শাস্তি ঘোষণা করল নাইজেরিয়া
মালয়েশিয়ার শাসনক্ষমতায় আবারো মাহাথির মুহাম্মাদ
ইসরাঈলের সাথে আরব আমিরাতের শান্তি চুক্তি!
আরও
আরও
.