পাকিস্তানের লাহোর প্রদেশের গাজিয়াবাদ এলাকার বাসিন্দা অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান জুয়াইরিয়া অসম্ভব মেধাবী ছাত্রী। দৃঢ় সংকল্প ও অদম্য আগ্রহের ফলে এক মাসেরও কম সময়ে পবিত্র কুরআন মুখস্থ করতে সক্ষম হয়েছেন তিনি। গাজিয়াবাদ কলেজের এই মেধাবী কলেজছাত্রী মাত্র ২৯ দিনে কুরআন মুখস্থ করে অনন্য রেকর্ড গড়েছেন। খবর আন্তর্জাতিক কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার। গত জুন মাসে কলেজ ছুটির ফাঁকে তিনি কুরআন মুখস্থ করার উদ্যোগ নেন এবং অল্প সময়ে নিজের লক্ষ্যে পৌঁছাতে পেরেছেন। মাত্র ২৯ দিনে কুরআন হেফয করে নিজেকে ধন্য মনে করছেন তিনি। জুয়াইরিয়ার পিতা ক্ষুদ্র ব্যবসায়ী। তাদের সংসার চলে ভীষণ অর্থকষ্টে। নিজে বেশী পড়ালেখা করতে না পারলেও দুই মেয়েকেই শিক্ষিত হিসাবে গড়ে তুলতে চান বাবা। লাহোরের শিক্ষা অধিদফতর জানিয়েছে, পাকিস্তানী এই ছাত্রীর কুরআন মুখস্থের রেকর্ডটিকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে নথিভুক্ত করার আবেদন জানানো হবে।






মুসলিম জাহান
মুসলিম জাহান
তুরস্ক ও পাকিস্তানের যৌথ ব্যবস্থাপনায় প্রথম ‘মুসলিম বিশ্বের যুদ্ধবিমান’ প্রকল্প
লিথিয়াম যেভাবে চীনকে আফগানিস্তানের কাছে টেনে এনেছে
৩৬০ ভারতীয়কে মুক্তি দিচ্ছে পাকিস্তান
কুরআনে শান্তি খুঁজছে যুদ্ধবিধ্বস্ত গাযার নারীরা
মালয়েশিয়ার শাসনক্ষমতায় আবারো মাহাথির মুহাম্মাদ
পাকিস্তান ক্রিকেটের কোচ হ’তে চান মাওলানা তারেক জামীল!
গাম্বিয়াকে ইসলামী রাষ্ট্র ঘোষণা
হজ্জ পালনে প্রতিবন্ধকতা কাটল, উঠে গেল বয়সের নিষেধাজ্ঞা
ডা. যাকির নায়েকের বিরুদ্ধে রেড নোটিশ আবেদন তৃতীয়বারের মত প্রত্যাখ্যান করল ইন্টারপোল
বিশ্বসেরার তালিকায় সঊদী আরবের ১৫টি বিশ্ববিদ্যালয়
আরও
আরও
.