ফ্রান্সে গত ৭০ বছরে (১৯৫০-২০২০) ২ লাখ ১৬ হাযার শিশু ফরাসী ক্যাথলিক যাজকদের দ্বারা নির্যাতনের শিকার হয়েছে। শিশুদের যৌন নির্যাতনের ঘটনা অনুসন্ধানে একটি নিরপেক্ষ কমিশন এই তথ্য প্রকাশ করেছে। গত ৫ই অক্টোবর প্রকাশিত সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী প্রতিবেদনটি তৈরিতে আড়াই বছর সময় লেগেছে। এ সময়ের মধ্যে ১ লাখ ১৫ হাযার পাদ্রী ও গির্জা কর্মকর্তার ব্যাপারে তদন্ত চালানো হয়। প্রতিবেদনটি তৈরি হয়েছে চার্চ, আদালত এবং পুলিশের দলীলপত্রের আর্কাইভে পাওয়া তথ্য এবং নির্যাতনের শিকারদের সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে।

কমিশনের সদস্যদের মধ্যে ছিলেন চিকিৎসক, ইতিহাসবিদ, সমাজবিজ্ঞানী ও ধর্মতত্ত্ববিদ। সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশে এমন কয়েকটি কেলেঙ্কারির ঘটনা ফাঁস হয়। এরপর ফরাসী ক্যাথলিক গির্জা কর্তৃপক্ষ ২০১৮ সালে ঐ তদন্তের আদেশ দেয়।

এ ব্যাপারে তদন্ত কমিশনের সভাপতি জিন-মার্ক সাউভ বলেন, এসব ঘটনা সত্যিই ভয়ংকর। প্রতিক্রিয়া দেখানো ছাড়া কোন উপায় থাকতে পারে না। তিনি বলেন, ২০০০ সালের গোড়ার দিকে ক্ষতিগ্রস্তদের প্রতি নিষ্ঠুর উদাসীনতা দেখিয়েছিল ক্যাথলিক চার্চ।

[বিবাহ না করে অস্বাভাবিক জীবন যাপনের পরিণতি এগুলি। খৃষ্টান পোপ-পাদ্রীদের অনতিবিলম্বে তওবা করে ইসলাম কবুলের আহবান জানাই (স.স.)]






করোনাকালে বাড়ছে দাদন ব্যবসায়ীদের দাপট (ঋণের বেড়াজালে নিঃস্ব হচ্ছে হাযারো পরিবার)
শ্যামনগরে স্বামীহারা ১১৬০ জন নারী
ধর্ষণকারীর একমাত্র ওষুধ গুলি করে মেরে ফেলা
সরকারী কর্মচারীদের পাঁচ বছরের বেশী দায়িত্বে থাকা ঠিক নয় : ড. ইউনুস
মস্তিষ্কে জ্যান্ত কৃমির সন্ধান!
সপ্তম শতকে মুসলিম-খ্রিস্টানদের সম্মিলিত বসবাস ছিল ইউরোপে!
ফেলে দেওয়া প্লাস্টিক থেকে পরিবেশবান্ধব টাইল্স
বিশ্বের গভীরতম ও স্বচ্ছতম বরফ জমাট বৈকাল হ্রদ
স্বদেশ-বিদেশ
ইউরোপে মার্কিন অস্ত্র বিক্রি বেড়েছে বহুগুণ
ইউরোপে তাপপ্রবাহে এক সপ্তাহে ১৬ হাযার মৃত্যু, তবু এসি ব্যবহারে রাযী নন অধিকাংশ ইউরোপীয়
ভারত ভাগ হয়ে যাচ্ছে : রাহুল গান্ধী
আরও
আরও
.