মুহাম্মাদ ইসহাক নামক ফ্রান্সে বসবাসকারী জনৈক স্প্যানিশ মুসলমান ৯ হাযার কি.মি. রাস্তা পায়ে হেঁটে পবিত্র মক্কায় এসে ওমরাহ পালন করেছেন। প্যারিস থেকে মক্কা পৌঁছতে তার সময় লেগেছে সাড়ে পাঁচ মাস। কুয়েতের জনপ্রিয় দৈনিক ‘আল-রাই’ পত্রিকা তাকে নিয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, ইসহাক পদব্রজে মক্কায় গিয়ে ওমরাহ পালনের নিয়তে ফ্রান্স থেকে রওনা হন। পথে সামান্য জটিলতা এড়িয়ে তিনি নিরাপদেই ওমরাহ সম্পাদন করতে সক্ষম হয়েছেন। প্যারিস থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় তিনি ৫ হাযার ইউরো সঙ্গে নেন। ইসহাক বলেন, আমার দৈনিক বাজেট ছিল মাত্র ১০ ইউরো। তিনি পথে কারও কাছ থেকে কোন অর্থ সাহায্য নেননি। পথে তাকে প্রতিকূল কঠোর আবহাওয়া মোকাবেলা করতে হয়েছে।

পায়ে হেঁটে পবিত্র হজব্রত পালনকারী শুধু মুহাম্মাদ ইসহাক একা নন। এর আগে ২০১২ সালে বসনিয়ার এক মুসলমান ৫ হাযার ৭০০ কি.মি. হেঁটে হজ্জ পালন করতে মক্কায় এসেছিলেন। এ বছর চীন ও রাশিয়া থেকে দু’জন মুসলমান সাইকেল চালিয়ে হজ্জ পালনের জন্য মক্কায় আসেন।

[এতে বাড়তি কোন নেকী নেই। বরং গোনাহ রয়েছে। কেননা ঐ ব্যক্তি সুন্নাতের বরখেলাফ করেছে এবং হজ্জের নামে নিজের উপর অহেতুক কষ্ট ডেকে এনেছে। যে বিষয়ে হাদীছে নিষেধাজ্ঞা রয়েছে। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘নিশ্চয়ই এ দ্বীন সহজ। যে ব্যক্তি এতে কঠোরতা আরোপ করবে, এটি তাকে পরাভূত করবে। অতএব তোমরা দৃঢ়ভাবে সৎকর্ম কর ও মধ্যপন্থা অবলম্বন কর’ (বুখারী হা/৩৯; মিশকাত হা/১২৪৬)। (স.স.)]







সীমানা পিলার-কয়েন দিয়ে কোটি টাকা আত্মসাৎ
ফ্রান্সে ক্যাথলিক যাজকদের দ্বারা নির্যাতনের শিকার ২ লাখের অধিক শিশু
ইংল্যান্ডের বর্ষসেরা চিকিৎসক নির্বাচিত হ’লেন বাংলাদেশী বংশোদ্ভূত হিজাবী নারী ফারযানা
নামাযী ও দাড়ি রাখা লোকদের আমি পসন্দ করি - -প্রধানমন্ত্রী
চেক বিশ্ব সুন্দরীর ইসলাম ধর্ম গ্রহণ
দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু
৭৩ বছরের বৃদ্ধার কুরআন হিফয
আবহাওয়া পরিবর্তন ও পরিবেশ দূষণের প্রভাব (বিলুপ্তির পথে বহু প্রাণী)
মর্মস্পর্শী ঘটনার জন্ম দিল ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া এক নবজাতক শিশুপুত্র
ইসলামী ব্যাংকে ব্যাপক পরিবর্তন (৩৫ জন ডিএমডি সহ ২১৮ জন কর্মকর্তা বদলী ১৩/১৪ বছর আগের লেনদেন সমূহ যাচাই করা হবে নারী ও অমুসলিমরাও নিয়োগ পাবে)
অভাবে তাড়নায় শিশু কন্যাকে বাজারে বিক্রি করতে নিলেন ঠাকুরগাঁওয়ের এক পিতা!
ভারত ভাগ হয়ে যাচ্ছে : রাহুল গান্ধী
আরও
আরও
.