দূরপাল্লার যাত্রাপথে ছালাতের সময় হ’লে ছালাত আদায়ের জন্য যাত্রা বিরতি দেওয়া বাধ্যতামূলক এবং চালক, সুপারভাইজার ও হেলপারদের ছালাত আদায় বাধ্যতামূলক করেছে এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড। এক নোটিশের মাধ্যমে বিষয়টি কর্মচারীদের জানায় এনা পরিবহন কর্তৃপক্ষ। যাত্রা বিরতির বিষয়টি নিশ্চিত করে পরিবহনটির মালিক এবং ঢাকা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ (ফেনী) জানান, আমরা ছালাত আদায়ের জন্য চালক, সুপারভাইজার ও হেলপারদের নিয়মিত উৎসাহিত করে থাকি। এবার যাত্রীদের জন্যও যাত্রাপথে ছালাতের বিরতি রাখা হয়েছে। তাই বিষয়টিকে বাধ্যতামূলক করেছি আমরা এবং এ কাজ নিয়মিত তদারকিও করা হচ্ছে। রাজধানীসহ সারাদেশের কাউন্টারে এই নির্দেশনা জারী করা হয়েছে। জারীকৃত নির্দেশনা মেনে চলছেন এনা পরিবহনের কর্মকর্তা ও কর্মচারীরা।






মৃত্যুর পরও মুসলিমরা বৈষম্যের শিকার ফ্রান্সে
গাযা আগ্রাসনে ইস্রাঈলের ব্যয় ৬৭ বিলিয়ন ডলারের অধিক
বিরল জিনগত রোগ স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি : ওষুধের দাম ২২ কোটি টাকা
বড় অর্থনীতির দেশ হবে বাংলাদেশ
বাংলাদেশে গণপরিবহনে চলাচলের সময় ৮৪ শতাংশ নারী যৌন হয়রানির শিকার
উদ্বোধন হ’ল পদ্মা সেতু : ঢাকার সাথে সড়কপথে যুক্ত হ’ল দেশের এক-তৃতীয়াংশ
ধর্মীয় অসহিষ্ণুতার শীর্ষ তালিকায় ভারত
অস্ট্রেলিয়ার শীর্ষ তরুণ ধনীর তালিকায় বাংলাদেশের আশিক আহমাদ
আকিজ মোটরসের ইলেকট্রিক বাইক মাত্র ৮ টাকা খরচে চলবে সারাদিন
স্বদেশ-বিদেশ
দেশীয় শিপইয়ার্ডে যুদ্ধ জাহায নির্মাণে নতুন মাইলফলক
বিশ্বজুড়ে মার খাচ্ছে গণতন্ত্র
আরও
আরও
.