হারামাইনের সম্মানিত প্রধান ইমাম ড. আব্দুর রহমান আস- সুদাইসী করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়া এবং হারামাইন মুছল্লীশূন্য হয়ে যাওয়ার প্রেক্ষিতে এক আবেগঘন প্রার্থনা করেছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সবার হৃদয়কে নাড়া দিয়েছে। সামাজিক মাধ্যমে তিনি উল্লেখ করেন-

হে আল্লাহ! আপনার ঘর থেকে আমাদের বিচ্ছিন্ন করবেন না। এ বিপদ মহামারীর কারণে আপনার ঘরে যেতে না পারার বেদনা আর আমরা সইতে পারছি না। হে মহান শক্তিমান! দয়া করে এই মহামারী দূর করে দিন।

হে আল্লাহ! আমাদের তওবা কবুল করুন! আমাদের পাপের কারণে পবিত্র মসজিদে ছালাতের জামা‘আত থেকে বঞ্চিত করবেন না।

হে আল্লাহ! আমাদের এবং মুসলিম উম্মাহকে সব ধরনের মহামারী ও দুরারোগ্য ব্যাধি থেকে হেফাযত করুন।

হে আল্লাহ! মুছীবত দিন দিন কঠিন থেকে কঠিন হচ্ছে। চারদিক অন্ধকার হয়ে আসছে। আপনি ছাড়া আমাদের ফরিয়াদ শোনার আর কেউ নেই। হে আল্লাহ! আমাদের এ অবস্থার ওপর দয়া করুন। আমাদের অক্ষমতাগুলো দূর করে আমাদের ক্ষমা করুন।

আরেক বার্তায় তিনি লেখেন-

‘আপনি থাকতে কার কাছে অভিযোগ করব হে আল্লাহ! কার কাছে হাত পাতবো হে আল্লাহ! আপনি তো একমাত্র মা‘বূদ।

হে আল্লাহ! আমাদেরকে সেসব লোকদের অন্তর্ভুক্ত করুন, যারা নে‘মত পেলে শোকর করে। বিপদে ছবর করে। গোনাহ হলে তওবা করে।

পরিশেষে সবার জন্য সাহস জোগাতে আশ্বস্ত করে তিনি লেখেন-

বিপদ যত বড় হোক, তা চিরদিনের নয়। বরং বিপদ যত বড় হোক না কেন, আল্লাহর রহমত তার চেয়ে অনেক বড়। আল্লাহর ইচ্ছায়, আমাদের মুক্তি অতি নিকটবর্তী। সুতরাং হতাশ হবেন না। অধৈর্য হবেন না। অস্থিরতা প্রকাশ করবেন না। আল্লাহকে স্মরণ করতে থাকুন। আল্লাহর ওপর ভরসা রাখুন। আল্লাহর সিদ্ধান্তের ওপর নিজের সবকিছু সমর্পণ করুন। অন্যকেও আল্লাহর ওপর ভরসা করতে নিশ্চিন্ত করুন- আমীন!






সঊদী আরবে ব্যাপক বৃষ্টিপাত : সবুজে ছেয়ে গেছে মক্কা-মদীনার বিস্তীর্ণ মরুভূমি
সঊদী আরবের প্রখ্যাত আলেম শায়খ সালমান আল-‘আওদাহ ও ড. ‘আয়েয আল-ক্বারনী সহ ২০ জন প্রসিদ্ধ ব্যক্তি গ্রেফতার
মালয়েশিয়ায় কুরআন হেফযকে জাতীয় শিক্ষার অর্ন্তভুক্ত করা হচ্ছে
মুসলিম জাহান
সঊদী-মার্কিন দ্বন্দ্ব চরমে : বিনিয়োগ প্রত্যাহারের হুমকি রিয়াদের
মুসলিম জাহান
ইন্দোনেশিয়ার ১২টি ভাষায় কুরআন মাজীদের অনুবাদ প্রকাশ
ইয়ামনে এখন প্রশ্ন- কোন শিশুটিকে রক্ষা করি!
মুসলিম জাহান
মুসলিম জাহান
মহাকাশে কিভাবে ছালাত আদায় করতে হয়, জানালেন সঊদী নভোচারী আলী আল-কারনী
কুয়েতে ২০ বছর যাবৎ অধিকাংশ ভোগ্যপণ্যের দাম একবারের জন্যও বাড়েনি
আরও
আরও
.