তিনি একজন গাইনি ডাক্তার। তার হাতে কোন কন্যাসন্তান হ’লে তিনি আনন্দে আত্মহারা হয়ে যান। সবাইকে মিষ্টি মুখ করান। কোন চিকিৎসা ফি নেন না। এমনকি তার ক্লিনিকে কন্যাসন্তানের সব চিকিৎসা ফ্রি। নারী ডা. শিপ্রা ধর ভারতের বারানসিতে একটি নার্সিংহোম চালান। তার নিজস্ব ক্লিনিকে মেয়ে বাচ্চার জন্ম হ’লেই সবকিছু সম্পূর্ণ ফ্রি হয়ে যায়। এমনকি অপরেশনের জন্য কোন টাকা পর্যন্ত নেন না তিনি। জানা গেছে, তিনি তার নার্সিংহোমে এই পর্যন্ত ১০০ জন মেয়ে সন্তানের সফল ডেলিভারি করিয়েছেন। বেশ কিছু দিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারানসিতে আসেন। তখন শিপ্রা ধরের কাহিনী শুনে বেশ প্রভাবিত হন। মোদির সঙ্গে শিপ্রা ধর দেখাও করেন। প্রধানমন্ত্রী সেই মঞ্চ থেকেই দেশের সমস্ত ডাক্তারের কাছে আবেদন করেন, মাসের ৯ তারিখে সন্তান জন্ম নিলে আপনারা কোন ফি যেন না নেন। শিপ্রা ধরের স্বামী মনোজ কুমার শ্রীবাস্তব নিজেও একজন ডাক্তার। তিনিও উৎসাহ দেন স্ত্রীর এই সামাজিক কাজে।






পুলিশ ও জনপ্রতিনিধি ছাড়া মাদক ব্যবসা চলে না - -ডিএমপি কমিশনার
উত্তর কোরিয়ায় ভোট গ্রহণ
মসজিদে গেলেন ছালাত বন্ধ করতে, ফিরে এলেন ইসলাম গ্রহণ করে
আকিজ মোটরসের ইলেকট্রিক বাইক মাত্র ৮ টাকা খরচে চলবে সারাদিন
রামপাল প্রকল্প বাস্তবায়িত হ’লে সুন্দরবনের পাঁচটি ঝুঁকি
আন্তঃনদী সংযোগ প্রকল্প : বাংলাদেশে ব্যাপক প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা
মুসলিম নয়, কেবল শিখরা দাড়ি রাখতে পারবে ভারতীয় সেনাবাহিনীতে!
ভারতে প্রথমবার চালু হ’ল শুধুমাত্র নারীদের হজ্জ ফ্লাইট
১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের পথে যুক্তরাজ্য
বিদ্যুৎ খাতে আদানির সাথে চুক্তি : ২৫ বছরে ১২ লাখ কোটি টাকা লুটপাটের বন্দোবস্ত
বিদ্যুৎ ছাড়াই ৬০ লিটার অক্সিজেন দিবে অক্সিজেট
স্বদেশ-বিদেশ
আরও
আরও
.