স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনের এক পৃষ্ঠার লিখিত বক্তব্যে ৪৮টি শব্দের ভুল বানান পাওয়া গেছে। এছাড়া কম্পিউটারে কম্পোজ করা ৩১৩ শব্দের ঐ কপিতে লাইন স্পেসিংয়েও ছিল অসংখ্য ভুল; বেশ কয়েকটি শব্দকে লেখা হয়েছে ভেঙে ভেঙে। লিখিত বক্তব্যে বানান ভুলের বিষয়ে সচিব আবদুল মালেকের দৃষ্টি আকর্ষণ করা হ’লে তিনি বলেন, এটা আমরা কেউ দেখিনি। এক পাতার লিখিত বক্তব্যে এতগুলো ভুল মন্ত্রণালয়ের দৈন্যদশার চিত্র কিনা- এ প্রশ্নে খানিকটা সময় নিয়ে তিনি বলেন, ‘এটা দৈন্যদশা, ঠিকই দৈন্যদশা’। গত ২২শে মে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে।

[দলীয় কারণে অযোগ্যরাই সরকারী চাকুরী পায় ও দ্রুত পদোন্নতি পায়। উপরোক্ত ঘটনা তার জাজ্বল্যমান প্রমাণ (স.স.)]






তিন মিনিটেই জোড়া লাগবে ভাঙা হাড়!
অত্যধিক তাপমাত্রায় মারা যাচ্ছে মানুষ, পুড়ছে বনাঞ্চল; সেতু মুড়িয়ে রাখা হয়েছে ফয়েলে
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মাদ্রাসার ছাত্রদের কৃতিত্ব
অলস সময় কাটাচ্ছে দেশের ৩৯ শতাংশ তরুণ
হালাল পণ্য রফতানীতে বাংলাদেশ পিছিয়ে
করোনায় এ পর্যন্ত আক্রান্ত প্রায় ৬৮ কোটি ৭০ লাখ এবং মৃতের সংখ্যা ৬৮ লাখ ৫০ হাযার মানুষ
ভারতে মহামারী রূপ নিচ্ছে ক্যান্সার : বেড়েছে ৩০০ শতাংশ!
শারীরিক বৃদ্ধি, দুর্বলতা কাটাবে ‘ব্রি-৮৪’-এর ভাত
জন্মহার বাড়াতে জনসংখ্যা মন্ত্রণালয় চালু করল দক্ষিণ কোরিয়া
সুইডেনে শ্রেণীকক্ষে কম্পিউটার স্ক্রিন নিষিদ্ধ হচ্ছে
জাদুকরী মাছের ব্যাংক হালদা সংরক্ষণে চাই সম্মিলিত উদ্যোগ
সোভিয়েত ইউনিয়নের মতো ধসে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র
আরও
আরও
.