বাঘা, রাজশাহী ১০শে জানুয়ারী’১৭ মঙ্গলবার : অদ্য সকাল ১০-টা হ’তে দিন ব্যাপী ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ পুঠিয়া, চারঘাট ও বাঘা তিন উপযেলার যৌথ উদ্যোগে বাঘা উপযেলার হাবাসপুর আহলেহাদীছ জামে মসজিদে এক দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বাঘা উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আবুল হোসাইন ছিদ্দীকির সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন রাজশাহী-পূর্ব যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. ইদরীস আলী, পুঠিয়া উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ ইলিয়াস কুতুব, বাঘা উপযেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম, মণিগ্রাম এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি আব্দুর রাকীব, রাজশাহী-পূর্ব যেলা ‘যুবসংঘে’র সভাপতি আব্দুর রহীম ও সহ-সভাপতি আব্দুল্লাহিল কাফী প্রমুখ। প্রশিক্ষণে সঞ্চালক ছিলেন বাঘা উপযেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। প্রশিক্ষণের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাঘা উপযেলা ‘আন্দোলন’-এর অর্থ সম্পাদক মুহাম্মাদ নাছিরুদ্দীন।




ইসলামের দেয়া সমাজ পরিবর্তনের স্থায়ী কর্মসূচী অনুসরণ করুন - -আমীরে জামা‘আত
আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ (প্রশিক্ষণ, সুধী সমাবেশ, মাসিক ইজতেমা, শীতবস্ত্র বিতরণ, মহিলা সমাবেশ, সোনামণি)
দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন
প্রশিক্ষণ
যেলা সম্মেলন : জয়পুরহাট জান্নাতের পথ বেছে নিন! - মুহতারাম আমীরে জামা‘আত
হজ্জব্রত পালন শেষে ২৮ দিন পর মুহতারাম আমীরে জামা‘আতের দেশে প্রত্যাবর্তন
জেডিসি ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল
দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন
শাহ মুহাম্মাদ হাবীবুর রহমান (আমীরে জামা‘আতের স্মৃতিচারণ) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আল-‘আওন-এর ক্যাম্পিং ও ব্লাড গ্রুপিং
আল-হেরা প্রধান শফীকুল ইসলামের চির বিদায়
যেলা সম্মেলন : রংপুর (যাবতীয় চরমপন্থা হ’তে বিরত থাকুন!) - -মুহতারাম আমীরে জামা‘আত
আরও
আরও
.