গত ১লা জুলাই’১৬ শুক্রবার গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলা ও হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন  ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীর প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। এক বিবৃতিতে তিনি বলেন, বিদেশীদের উপর এধরনের কাপুরুষোচিত ও নযীরবিহীন হামলার ঘটনায় আমরা স্তম্ভিত, উদ্বিগ্ন ও শোকাহত। দেশে দেশে মুসলমানদের বিপদাপন্ন করার জন্যে পরিকল্পিতভাবে এরূপ সন্ত্রাসী কর্মকান্ড চালানো­ হচ্ছে। তাই সরকারের উচিত এধরনের সুরক্ষিত এলাকায় কিভাবে হামলা হ’ল, তার কারণ উদ্ঘাটন করা এবং কাউকে অযথা হয়রানি না করে এ ঘটনার নেপথ্য নায়কদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা। বিবৃতিতে তিনি এ সন্ত্রাসী হামলায় বিদেশী নাগরিকসহ নিহত ও আহতদের জন্যে গভীর শোক প্রকাশ করেন এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।







সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪
যুলুম বন্ধ করুন, দেশে শান্তি ফিরিয়ে আনুন! (প্রেস বিজ্ঞপ্তি)
মাসিক ইজতেমা (২২শে জুলাই মঙ্গলবার ধুরইল, মোহনপুর, রাজশাহী; ৭ই আগস্ট বৃহস্পতিবার মাস্টারবাড়ী, গাযীপুর)
সংগঠন সংবাদ
মৃত্যু সংবাদ
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল
আব্দুল মান্নান-এর মৃত্যু সংবাদ
কেন্দ্রীয় প্রশিক্ষণ ২০১৫
মারকাযী জমঈয়তে আহলেহাদীছ পাকিস্তানের সিনিয়র নায়েবে আমীর আল্লামা আব্দুল আযীয হানীফের মৃত্যুতে মুহতারাম আমীরে জামা‘আতের শোক বার্তা (প্রেরিত উর্দূ চিঠির বঙ্গানুবাদ)
সংগঠন সংবাদ
জীবনের সফরসূচী সামনে রেখে এগিয়ে চলুন! (যেলা সম্মেলন : মেহেরপুর ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মসজিদ উদ্বোধন
আরও
আরও
.