মূল্যস্ফীতির কারণে বহু দেশ এখন বিপদে। সর্বত্র পণ্যমূল্য বাড়ছে। বিপাকে পড়ছে মানুষ। উন্নত বিশ্বের দেশগুলোও পড়ছে বিপাকে। বাদ পড়েনি যুক্তরাজ্যও। বর্তমানে দেশটির মূল্যস্ফীতি ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ। এরই মধ্যে বেড়েছে জীবনযাপনের খরচ। ঘর গরম রাখার জন্য যে হিটিং ব্যবস্থা, তাও বন্ধ রাখছেন তিনজনের মধ্যে দু’জন ব্রিটিশ নাগরিক। গাড়ি চালানো কমিয়ে দিয়েছেন ৫০ শতাংশ মানুষ। ২৫ শতাংশ মানুষ কোন কোন বেলা না খেয়ে খরচ বাঁচানোর চেষ্টা করছেন। ইপসোস নামের জরিপ সংস্থার এক সমীক্ষা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। জরিপে বলা হয়েছে, জীবনযাপনের খরচ অনেকটাই বেড়েছে যুক্তরাজ্যে। অধিকাংশ মানুষ আগামী ছয় মাসে নিত্যপণ্যের মূল্য আরও বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করেছেন।

সম্প্রতি মূল্যস্ফীতির যে তথ্য যুক্তরাজ্য প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, এ বছরের এপ্রিল পর্যন্ত মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ১ শতাংশ। ব্যাংক অব ইংল্যান্ড বলছে, এ বছরের শেষের দিকে মূল্যস্ফীতি ১০ শতাংশে গিয়ে পৌঁছবে। মূল্যস্ফীতি সামলাতে সরকারের ওপর চাপ বাড়লেও এখনই আরও সহায়তা বাড়াতে চান না অর্থমন্ত্রী ঋষি সুনাক। আগামী শরৎকালে গৃহস্থালি পর্যায়ে বিদ্যুৎ বিল আরেক দফা বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

[রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বাঁধিয়ে ফায়েদা লুটতে গিয়ে পশ্চিমা বিশ্ব নিজেরাই এখান ফাঁদে পড়েছে। সেই সাথে রয়েছে অন্যান্য দেশ। অতএব যত দ্রুত সম্ভব যুদ্ধ বন্ধের পদক্ষেপ নিতে হবে (স.স.)]






পূর্ব তিমুরের মতো খ্রিষ্টান দেশ বানানোর চক্রান্ত চলছে-প্রধানমন্ত্রী
কয়েদীদের হত্যা করে সার বানাচ্ছেন কিম
জাতিসংঘের সনদ ছিড়ে ফেললেন ইস্রাঈলী রাষ্ট্রদূত
বৃটিশদের খাবার সময় নেই : কিন্তু একাকীত্ব সামলাতে নতুন মন্ত্রণালয়
সোনার চেয়ে দামী যে পাথরখন্ড
চীনে সন্তান হ’লেই বেতনসহ এক বছর ছুটি
এশিয়ায় কম বনাঞ্চল বাংলাদেশে
ডাঃ যাকির নায়েকের সম্পত্তি বাযেয়াফত করা যাবে না, জানিয়ে দিলেন বিচারপতি
মন্ত্রণালয়গুলোর কাছে বকেয়া বিদ্যুৎ বিল ৬৫০ কোটি টাকা
কুমিল্লায় চাষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামী মরিচ চারাপিতা, ১ কেজির দাম ২৮ লাখ টাকা!
অভাবের তাড়নায় সন্তান বিক্রি করতে বাজারে তুললেন খাগড়াছড়ির এক মা!
সড়ক হয়ে উঠছে প্রাণঘাতী
আরও
আরও
.