গোবরচাকা, খুলনা ৩১শে অক্টোবর বৃহস্পতিবার : অদ্য বাদ আছর যেলা শহরের গোবরচাকা মুহাম্মাদিয়া জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ খুলনা, সাতক্ষীরা, যশোর, বাগেরহাট, পিরোজপুর ও গোপালগঞ্জ যেলার সমন্বয়ে এক আঞ্চলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, সমাজকল্যাণ সম্পাদক গোলাম মুক্তাদির ও ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল মান্নান।

কোরপাই, বুড়িচং, কুমিল্লা ১৩ই নভেম্বর, বুধবার : অদ্য বাদ আছর যেলার বুড়িচং থানাধীন কোরপাই ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা মিলনায়তনে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কুমিল্লা যেলার উদ্যোগে আঞ্চলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ছফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মুহাম্মাদ সিরাজুল ইসলাম ও কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

রংপুর ১৪ ও ১৫ই নভেম্বর বৃহস্পতি ও শুক্রবার : অদ্য ১৪ই নভেম্বর বৃহস্পতিবার বাদ আছর শহরের মুসলিম পাড়াস্থ শেখ জামাল আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর উদ্যোগে আঞ্চলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি প্রফেসর হেলালুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম ও সোনামণির কেন্দ্রীয় সহ-পরিচালক মুহাম্মাদ রবীউল ইসলাম। প্রশিক্ষণে রংপুর-পূর্ব ও পশ্চিম, লালমণিরহাট, নীলফামারী-পূর্ব ও পশ্চিম এবং কুড়িগ্রাম-উত্তর ও দক্ষিণ সাংগঠনিক যেলার দায়িত্বশীলগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন রংপুর যেলা ‘যুবসংঘ’-এর সহ-সভাপতি মতীউর রহমান।

উত্তর পতেঙ্গা, চট্টগ্রাম ১৫ই নভেম্বর শুক্রবার : অদ্য বাদ ফজর চট্টগ্রাম মহানগরীর উত্তর পতেঙ্গা আল-মারকাযুল ইসলামী আস-সালাফী মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্সে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ চট্টগ্রাম ও কক্সবাজার যেলার সমন্বয়ে আঞ্চলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডাঃ শামীম আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মুহাম্মাদ সিরাজুল ইসলাম ও কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

কুলাউড়া, মৌলভীবাজার ৬ই ডিসেম্বর শুক্রবার : অদ্য বাদ জুম‘আ কুলাউড়া উপযেলা শহরের দক্ষিণ মাগুরা মসজিদ আত-তাওহীদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর উদ্যোগে আঞ্চলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব ছাদেকুন নূর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম ও সোনামণির কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। প্রশিক্ষণে সিলেট, মৌলভী বাজার যেলা ও সুনামগঞ্জ উপযেলার দায়িত্বশীলগণ অংশগ্রহণ করেন।






মারকায সংবাদ (যাত্রীবাহী গাড়ী সমূহে ইফতার বিতরণ)
মারকায পরিদর্শনে পাকিস্তানের বিশিষ্ট আলেম আল্লামা ইবতিসাম ইলাহী যহীর
কেন্দ্রীয় নেতৃবৃন্দের আরব আমীরাত ও সঊদী আরব সফর
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল
‘সন্ত্রাস ও জঙ্গীবাদ দমন এবং ধর্মীয় সম্প্রীতি’ বিষয়ক মতবিনিময় সভায় আহলেহাদীছ আন্দোলন নেতৃবৃন্দের যোগদান
মৃত্যু সংবাদ
প্রশিক্ষণ ও অডিট
ইমাম প্রশিক্ষণ
স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থা আল-‘আওনের (কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন)
৩০তম বার্ষিক তাবলীগী ইজতেমা সম্পন্ন
(রাজশাহী ২৭ ও ২৮শে ফেব্রুয়ারী বৃহস্পতি ও শুক্রবার )
মৃত্যু সংবাদ (মুহাম্মাদ হাবীবুর রহমান, মুহাম্মাদ যাকারিয়া মিঞা)
বার তাকবীরে ঈদের ছালাত
আরও
আরও
.