ক্ষমতা ফিরে পাবার পর খনিজ সম্পদের প্রতি নযর বাড়িয়েছে তালেবান সরকার। আন্তর্জাতিক রাজনীতি ও কূটনৈতিক দর কষাকষির উপায় হিসাবে ব্যবহার করছে মূল্যবান খনিজের সংগ্রহকে।

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপের তথ্য বলছে, এসব খনিজ সম্পদের মূল্য ১ ট্রিলিয়ন ডলার। দেশটির ৩৪টি প্রদেশের ১৪শ’র বেশী মওজুদ শনাক্ত করা হয়েছে। যেখানে শুধুমাত্র আকরিক লোহা মওজুদ ২ বিলিয়ন মেট্রিক টন। লোগার প্রদেশে তামার মওজুদ রয়েছে ১ কোটি ২০ লাখ টন। বাজারে মূল্য ৫০ বিলিয়ন ডলার। রয়েছে লিথিয়াম ও ৪৭টি তেল কূপের মওজুদও।

খনিজ সম্পদের ব্যবহার করে এরই মাঝে প্রায় ১০ বিলিয়ন অভ্যন্তরীণ বিনিয়োগ আকর্ষণ করেছে দেশটি। রয়েছে ৭ বিলিয়ন ডলারের অধিক প্রত্যক্ষ বিনিয়োগও। যেখানে কর্মসংস্থান হয়েছে দেড় লাখের অধিক নাগরিকের। মনোযোগ আকর্ষণ করা হয়েছে চীন, রাশিয়া, ইরান, পাকিস্তান ও ভারতের মতো দেশগুলোর।

দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে ২৫ বছরের তেল উত্তোলন চুক্তি করে এগিয়ে রয়েছে বেইজিং। রয়েছে তামা খনি প্রকল্পও। আলোচনায় আরেক মূল্যবান খনিজ লিথিয়াম। তামা, লোহা ও ইউরেনিয়ামের সরবরাহ ও উত্তোলনে কাজ চলছে ভারতের সঙ্গেও। তেল-গ্যাস অনুসন্ধানে সহায়তা দিচ্ছে রাশিয়া। আর আন্তর্জাতিক বাণিজ্যে মধ্যস্থতাকারী দেশ ইরান। সব মিলিয়ে, আফগানরা খনিজ সম্পদকে শুধু আয় নয়, বরং নিজেদের আন্তর্জাতিক স্বীকৃতি মেলাতে ব্যবহার করছে।

[বাংলাদেশের মাটির নিচে, নদী-সমুদ্রে এবং সুন্দরবনে রয়েছে অঢেল সম্পদ। কেবল সঠিক ব্যবহার প্রয়োজন (স.স.)।]






ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে ধর্মীয় পরিবেশ বজায় রাখতে জারী হ’ল নতুন আইন
ডা. যাকির নায়েকের বিরুদ্ধে রেড নোটিশ আবেদন তৃতীয়বারের মত প্রত্যাখ্যান করল ইন্টারপোল
সিরিয়ার স্বৈরশাসক বাশার আল-আসাদের পতন
মুসলিম জাহান
ইসলামী জীবনে ফিরতে শোবিজ ছাড়লেন হামযাহ আলী আববাসী!
লিথিয়াম যেভাবে চীনকে আফগানিস্তানের কাছে টেনে এনেছে
ইসলামী শরী‘আহ আইন আরও যোরদার করছে মালয়েশিয়া
আফগানিস্তানকে পুরোপুরি বদলে দেওয়ায় তালেবান সরকারের প্রশংসায় ব্রিটিশ এমপি
শিক্ষা সিলেবাসে ইমাম নববীর ৪০ হাদীছ অন্তর্ভুক্ত করল মালয়েশিয়া
কাতারে ইস্রাঈলী হামলা : কেবল নিন্দা জানিয়ে ক্ষেপণাস্ত্র ঠেকানো সম্ভব নয় বললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
১ ট্রিলিয়ন ডলার বা ১১৮ লাখ কোটি টাকা মূল্যের খনি, তালেবানের হাতে আফগানিস্তানের নতুন অস্ত্র
রোহিঙ্গাদেরকে নিজেদের ভাই-বোনের মতোই মনে করে আচেহবাসীরা
আরও
আরও
.