মুহূর্তেরা সরে যায়, নিমেষ এবং পলকও
জীবনীশক্তি ফুরায়, চেহারার ঝলকও!
চলে যায় দিন হায়াতের প্রতিক্ষণ,
আমলবিহীন পাপমগ্ন এমন।
চলে যায় রাত ফের আসে প্রভাত,
বিছানায় হয়ে কাত, আলসেমি করে আঁতাত।
চলে যায় সপ্তাহ চলে যায় মাস,
ভাবে না তো কেহ তার শেষ নিঃশ্বাস!
চলে যায় বছর চলে যায় যুগ,
কতগুলো পুরান কবর খেয়ে ফেলে উচ্ছুগ!
চলে আসে ডাক, শূন্য উত্তরপত্র আমার,
অথচ শেষ ঘণ্টা পিয়ন বাজায় নির্বাক।
নির্লজ্জের মত তবু অবাধ্য নফসখানি,
জানাশোনা উত্তর কভু লেখে না, হবে তার মানহানি।
আজরাঈলের ডাকে অর্পিতে অর্পিতে হাত,
কেন যে ভাবতেই থাকে মু’মিনূনের ৯৯ আয়াত!
আমাতুল্লাহ ফারাহ,
নওদাপাড়া, রাজশাহী।