ব্যালট যুদ্ধ চাই না মোরা
নেই ক্ষমতার মোহ,
ডাকি আমরা হকের পথে
নেই কলহ ও বিদ্রোহ।
ব্যালট বাক্সে মেলে না মুক্তি
মেলে না শান্তি সুখ,
অহি-র বিধান ছাড়া কভু
মিটবে না এই দুখ।
সংবিধান হোক কুরআন-সুন্নাহ
সংস্কার আসুক আগে,
বিপ্লব হবে ব্যক্তি জীবনে
ইসলামের অনুরাগে।
আহলেহাদীছ আন্দোলনের
এটাই মূল বাণী
হকের পথে দাওয়াত দেব
সত্যটা সদা জানি।
-মাহফূয আরিফ, রাজশাহী।