১. ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ বগুড়া যেলার উপদেষ্টা ও শাহজাহানপুর উপযেলার সাবেক সভাপতি মুহাম্মাদ রামাযান আলী (৯০) গত ১৫ই মে বুধবার সকাল ১০-টায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে তিনি ৬ পুত্র ও ৪ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও সাংগঠনিক সাথী রেখে যান। ঐদিন বিকাল ৫-টায় যেলার শাহজাহানপুর উপযেলাধীন বৃ-কুষ্টিয়া দারুলহাদীছ সালাফিইয়াহ মাদ্রাসা ময়দানে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন তার জ্যেষ্ঠ পুত্র ও যেলা ‘আন্দোলন’-এর সাবেক প্রচার সম্পাদক হাফেয নাজীবুল ইসলাম। জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। জানাযায় ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আব্দুর রঊফ, যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মশীউর রহমান বেলালসহ যেলা ‘আন্দোলন’, ‘যুবসংঘ’, ‘সোনামণি’র দায়িত্বশীল ও কর্মীবৃন্দ এবং বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
২. ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কুষ্টিয়া-পশ্চিম সাংগঠনিক যেলার সাবেক প্রচার সম্পাদক মুহাম্মাদ আব্দুল বাকী (৭২) গত ২৮শে আগস্ট রোজ শুক্রবার রাত ১২-টায় হঠাৎ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তার জামাইয়ের বাড়ী রাজবাড়ী যেলার সদর থানাধীন কুমোরপাড়ায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে তিনি ২ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও সাংগঠনিক সাথী রেখে যান। পরদিন সকাল ১০-টায় কুষ্টিয়া যেলার দৌলতপুর থানাধীন দৌলতপুর পারিবারিক গোরস্থান সংলগ্ন ময়দানে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন তার ভাগ্নে ও ‘আন্দোলন’-এর কর্মী মাওলানা শাহজাহান আলী। জানাযা শেষে তাকে উক্ত গোরস্থানে দাফন করা হয়। জানাযায় যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মুহসিন, সহ-সভাপতি মুহাম্মাদ মাজীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মাদ আশিকুর রহমানসহ যেলা ‘আন্দোলন’, ‘যুবসংঘ’ ও ‘সোনামণি’র দায়িত্বশীল ও কর্মীবৃন্দ এবং বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
৩. ‘আন্দোলন’ কুষ্টিয়া-পশ্চিম সাংগঠনিক যেলার সাবেক সভাপতি মানছূরুর রহমান (৫৯) গত ১২ই সেপ্টেম্বর রোজ শনিবার ভোর ৫-টায় কিডনী জনিত রোগে আক্রান্ত হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও সাংগঠনিক সাথী রেখে যান। ঐদিন সকাল সাড়ে ১০-টায় কুষ্টিয়া যেলার দৌলতপুর থানাধীন রেযওয়ানুল উলূম আলিম মাদ্রাসা ময়দানে তার ১ম জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন কুষ্টিয়া-পশ্চিম সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ মাজীদুল ইসলাম। অতঃপর দুপুর আড়াইটায় তার নিজগ্রাম মেহেরপুর যেলার গাংনী থানাধীন হাড়াভাঙ্গা হাজীপাড়া ঈদগাহ ময়দানে তার ২য় জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে হাড়াভাঙ্গা সামাজিক গোরস্থানে দাফন করা হয়। জানাযায় ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক বাহারুল ইসলাম, যুববিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার, যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মুহসিন, সাধারণ সম্পাদক মুহাম্মাদ আশিকুর রহমান, মেহেরপুর যেলা সভাপতি মুহাম্মাদ তরীকুয্যামান, কুষ্টিয়া-পূর্ব সাংগঠনিক যেলা সভাপতি ডা. মুহাম্মাদ আলী মুর্তাযা চৌধুরীসহ যেলা ‘আন্দোলন’, ‘যুবসংঘ’ ও ‘সোনামণি’র দায়িত্বশীল ও কর্মীবৃন্দ এবং বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
[আমরা তাদের রূহের মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি- সম্পাদক]