গত ২২ ডিসেম্বর’১৫ পাকিস্তানের খ্যাতনামা ইতিহাসবিদ মাওলানা ইসহাক ভাট্টি (৯১) লাহোরের মেও হাসপাতালে ভোর সাড়ে ৫-টায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজেঊন)। তিনি ছিলেন পাকিস্তানের সমকালীন ইতিহাস গবেষকদের অন্যতম। এই প্রবীণ ইতিহাসবিদ উপমহাদেশের ইসলামী জ্ঞানের প্রচার ও প্রসারে বস্ত্তনিষ্ঠ ইতিহাস তুলে ধরার লক্ষ্যে বিগত অর্ধশত বছর ধরে নিরবচ্ছিন্নভাবে লেখনী ও বক্তব্যের ময়দানে সক্রিয় ছিলেন। তাঁর লিখিত গ্রন্থের সংখ্যা ৪০টি। ইসলামী সংস্কৃতির ইতিহাস বিশেষ করে উপমহাদেশে আহলেহাদীছদের স্বর্ণালী ইতিহাস নিয়ে বিস্তর লেখালেখির মাধ্যমে তিনি এক নবদিগন্তের উন্মোচন করেছেন। যার স্বীকৃতিস্বরূপ তিনি খ্যাতি লাভ করেছেন ‘মুআররেখে আহলেহাদীছ’ (مؤرخ  اہلحديث) তারা ‘আহলেহাদীছ ইতিহাসবিদ’ হিসাবে। লাহোরের বিখ্যাত নাছেরবাগ ময়দানে বেলা ২-টায় তাঁর জানাযা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা হাম্মাদ লাখভী তাঁর জানাযা ছালাতে ইমামতি করেন। অতঃপর ফয়ছালাবাদে তাঁর গ্রামের বাড়িতে রাত ৮-টায় ২য় জানাযা অনুষ্ঠিত হয়। সেখানে ইমামতি করেন মাওলানা মাসঊদ আলম। জানাযায় শায়খ ইরশাদুল হক্ব আছারীসহ পাকিস্তানের বহু আলেম-ওলামা অংশগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি ৩ কন্যা রেখে গেছেন। তাঁর মৃত্যুতে মসজিদে হারামের সম্মানিত ইমাম শায়েখ সুদাইস শোক প্রকাশ করেছেন।

১৯২৫ সালে তিনি তৎকালীন ভারতের পূর্ব পাঞ্জাবে জন্মগ্রহণ করেন। ভারত বিভাগের পর তিনি পাকিস্তানের ফয়ছালাবাদে চলে আসেন। অতঃপর তিনি পাকিস্তান মারকাযী জমঈয়তে আহলেহাদীছের অফিস সেক্রেটারী হিসাবে দায়িত্বপালন করেন। এরপর দীর্ঘ ১৫ বছর লাহোরের সুপ্রসিদ্ধ আহলেহাদীছ পত্রিকা ‘আল-ই‘তিছাম’-এর সম্পাদক ছিলেন। ১৯৬৫ সালে তিনি লাহোরের সরকারী গবেষণা সংস্থা ‘ইদারায়ে ছাক্বাফাতে ইসলামিয়া’-এর রিসার্চ ফেলো হিসাবে যোগদান করেন এবং দীর্ঘ ৩২ বছর সেখানে গবেষক হিসাবে দায়িত্ব পালন করেন। তাঁকে পাকিস্তানের শারঈ আদালতের উপদেষ্টা এবং ইসলামী নযরিয়াতী কাউন্সিলের সদস্যপদ গ্রহণের জন্য অনুরোধ করা হ’লে নিজের লেখালেখি বাধাগ্রস্ত হবে বলে সে দায়িত্ব গ্রহণ করেননি। বহু ইতিহাসের সাক্ষী এই মহান মনীষী সমকালীন আহলেহাদীছ আন্দোলনের বস্ত্তনিষ্ঠ ইতিহাস রচয়িতা হিসাবে স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবেন এতে কোন সন্দেহ নেই। আল্লাহ রাববুল আলামীন তাঁকে জান্নাতুল ফেরদাউস নছীব করুন-আমীন!

(বিঃ দ্রঃ মৃতের সাক্ষাৎকার মাসিক আত-তাহরীক, এপ্রিল ও মে’১৫ সংখ্যাদ্বয়ে প্রকাশিত হয়েছে)।






সংগঠন সংবাদ (মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল)
যেলা সম্মেলন, মেহেরপুর (আল্লাহর আদেশ-নিষেধের উপর দৃঢ় থাকুন!) - -মুহতারাম আমীরে জামা‘আত
লেখক প্রশিক্ষণ
ঈদুল আযহা পরবর্তী দাওয়াতী সফরে আমীরে জামা‘আত
চলে গেলেন নেপালের বর্ষীয়ান আহলেহাদীছ আলেম মাওলানা আব্দুল হান্নান ফায়যী
সুধী সমাবেশ (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
মৃত্যু সংবাদ
কেন্দ্রীয় দাঈর সফর
আন্দোলন-এর কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর মহাপরিচালক
আত-তাহরীক টিভি (‘ব্যবসা-বাণিজ্যে ইসলামী দিক-নির্দেশনা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল)
সংগঠন সংবাদ
সুপার সাইক্লোন আম্ফানে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ
আরও
আরও
.