ক্ষেতলাল, জয়পুরহাট ১৩ই জানুয়ারী শুক্রবার : অদ্য বাদ মাগরিব যেলার ক্ষেতলাল থানার মালিগাড়ী পশ্চিম মাঠে ‘আল-‘আওন’-এর যেলা কমিটি গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মাহফূযুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আল-আওন’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মাদ জাহিদ, সাধারণ সম্পাদক মুহাম্মাদ আরীফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ ছাকিব, প্রচার সম্পাদক রাকীবুল ইসলাম ও সমাজকল্যাণ সম্পাদক আহমাদ আব্দুল্লাহ শাকির। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম। পরামর্শ শেষে ডাঃ আব্দুল মতীনকে সভাপতি ও মুহাম্মাদ নাজমুল হককে সাধারণ সম্পাদক করে ২০১৭-১৯ সেশনের জন্য ‘আল-আওনে’র ৫ সদস্য বিশিষ্ট জয়পুরহাট যেলা কমিটি গঠন করা হয়। উল্লেখ্য যে, এখানে ‘আল-‘আওনে’র পক্ষ থেকে উপস্থিত ৪৭ জন সদস্যের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং দাতা সদস্যদের নাম তালিকাভুক্ত করা হয়।







মাসিক ইজতেমা (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
আমীরে জামা‘আতের নেতৃত্বে (সুন্দরবনে ঐতিহাসিক শিক্ষা সফর)
ভিডিও কনফারেন্স (আহলেহাদীছ আন্দোলন, সঊদী আরব শাখা)
দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন (গত সংখ্যার পর)
মারকায সংবাদ (দাখিল পরীক্ষার ফলাফল)
হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড (শিক্ষক প্রশিক্ষণ)
মৃত্যু সংবাদ
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ (‘সমসাময়িক সামাজিক সমস্যা : যুবকদের করণীয়’-শীর্ষক)
মাসিক ইজতেমা ও তা‘লীমী বৈঠক (নন্দলালপুর, কুমারখালী, কুষ্টিয়া, সৈয়দপুর, নীলফামারী, কলমাকান্দা, নেত্রকোনা )
‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর সাবেক সিনিয়র নায়েবে আমীর শায়খ আব্দুছ ছামাদ সালাফীর মৃত্যু
আল-‘আওন
মারকায সংবাদ
আরও
আরও
.