রাজশাহী ২৮শে সেপ্টেম্বর শুক্রবার : ২০১৮-২০ সেশনের নব-নির্বাচিত কেন্দ্রীয় কর্মপরিষদ ২৭শে সেপ্টেম্বর’১৮ তারিখে দায়িত্ব গ্রহণের পর গঠনতন্ত্রের বিধান অনুযায়ী ৪৫ দিনের মধ্যে দেশব্যাপী সকল যেলায় কমিটি পুনর্গঠনের কর্মসূচী হাতে নেয়। সে হিসাবে অদ্য বাদ আছর ‘যুবসংঘ’ রাজশাহী সদর সাংগঠনিক যেলার উদ্যোগে আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়া রাজশাহীর পূর্ব পার্শ্বস্থ যেলা কার্যালয়ে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ আজমালের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর নব নির্বাচিত কেন্দ্রীয় সভাপতি আহমাদ আব্দুল্লাহ ছাকিব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ইহসান ইলাহী যহীর, অর্থ সম্পাদক আব্দুল্লাহিল কাফী ও তথ্য ও প্রকাশনা সম্পাদক মুখতারুল ইসলাম। অনুষ্ঠানে নাজীদুল্লাহকে সভাপতি ও আমীনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।






‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর যৌথ উদ্যোগে মাসিক ইজতেমা
নির্যাতিত রোহিঙ্গাদের জন্য পৃথক ‘আরাকান রাষ্ট্র’ ঘোষণা করুন! - -মুহতারাম আমীরে জামা‘আত
আল-‘আওন (কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন)
১৩ ঘণ্টার ব্যস্ত সফরে বাগমারা উপযেলার ৫টি স্থানে আমীরে জামা‘আত
কক্সবাজার সফরের অন্যান্য সংবাদ
‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন
মৃত্যু সংবাদ
অন্যান্য
‘তারুণ্যের আত্মপাঠ ও ক্যারিয়ার ভাবনা’ শীর্ষক এক সেমিনার (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
আন্দোলন (যেলা সম্মেলন \ মেহেরপুর) (তাওহীদকে মযবুত রাখুন) - -আমীরে জামা‘আত
মৃত্যু সংবাদ
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
আরও
আরও
.