৩রা জুলাই বৃহস্পতিবার নওদাপাড়া, রাজশাহী : গত ৩ জুলাই বাদ আছর ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নায়েবে আমীর অধ্যাপক মুজীবুর রহমানের নেতৃত্বে সংগঠনটির একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যালয়ে আগমন করেন। এসময় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব তাদেরকে স্বাগত জানান। ‘জামায়াতে ইসলামী’র প্রতিনিধি দলটি বিগত ২০০৫ সালে মুহতারাম আমীরে জামা‘আত এবং ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর উপর তৎকালীন বিএনপি-জামায়াত সরকারের কারানির্যাতন ও বিভিন্ন যুলুমের ব্যাপারে অনুতাপ ও দুঃখপ্রকাশ করেন। আমীরে জামা‘আত তাদেরকে প্রচলিত গণতান্ত্রিক পন্থার পরিবর্তে নবীদের তরীকায় ইসলামী খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালীম, কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক শাহাবুদ্দীন, মাসিক পৃথিবী পত্রিকার সম্পাদক ড. মুহাম্মাদ সামীউল হক ফারূকী, ঢাকার তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতী ড. খলীলুর রহমান মাদানীসহ ৫ জন কেন্দ্রীয় দায়িত্বশীল এবং যেলা ও স্থানীয় প্রায় ২৫ জন নেতাকর্মী।

অপরদিকে ‘আন্দোলন’-এর পক্ষে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলাম, অর্থ সম্পাদক বাহারুল ইসলাম, প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, যুববিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, দফতর সম্পাদক ড. আব্দুল হালীম প্রমুখ দায়িত্বশীলবৃন্দ।






সেশন কর্মী সম্মেলন ২০১৯-২১ (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
সার্বিক জীবনকে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে গড়ে তুলুন! - -আমীরে জামা‘আত
কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিঙ্গাপুর, মালয়েশিয়া ও সঊদী আরব সফর
চরমপন্থা থেকে ফিরে আসুন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
প্রথম ১২ তাকবীরে ঈদের ছালাত আদায়
আল-মারকাযুল ইসলামী আস-সালাফী মাদরাসায় ইয়াতীম ভবনের নির্মাণকাজ শুরু
পরিদর্শন ও সুধী সমাবেশ (হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড)
‘বাংলাদেশ আহলেহাদীছ পেশাজীবী ফোরাম’ গঠন
‘তারুণ্যের আত্মপাঠ ও ক্যারিয়ার ভাবনা’ শীর্ষক এক সেমিনার (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
আল-‘আওন
যাবতীয় জঙ্গীবাদী চিন্তাধারা হতে বিরত থাক - ছাত্রদের প্রতি আমীরে জামা‘আত
মারকাযী জমঈয়তে আহলেহাদীছ হিন্দে’র সাবেক আমীর হাফেয মুহাম্মাদ ইয়াহ্ইয়া দেহলভী-এর মৃত্যু
আরও
আরও
.