৯ই মে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় : অদ্য দুপুর ২.৩০ থেকে ৬-টা পর্যন্ত আল-‘আওন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশববিদ্যালয়ের আর.সি. মজুমদার অডিটোরিয়ামে ‘তারুণ্যের আত্মপাঠ ও সমাজচিন্তা’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়। আল-‘আওন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষক মুহাম্মাদ আকরাম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্ল­াহ ছাকিব। সেমিনারে গবেষণাপত্র পাঠ করেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও ঢাবির এমফিল গবেষক হাফেয আব্দুল্লাহ আল-মা‘রূফ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফায়ছাল মাহমূদ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকার কারিকুলাম বিশেষজ্ঞ ড. মুহাম্মাদ হেদায়েত উল্লাহ, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, রাজশাহীর ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলাম, ‘আহলেহাদীছ পেশাজীবী ফোরাম’-এর কেন্দ্রীয় সভাপতি ডা. শওকত হাসান, আল-‘আওন-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুল্লাহ নাবীল এবং ইসলামী দাঈ ও উদ্যোক্তা আহমাদ আরেফীন। সেমিনারে স্বাগত বক্তব্য পেশ করেন সেমিনার বাস্তবায়ন কমিটির আহবায়ক আব্দুল্লাহ আল-মুছাদ্দিক। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র আব্দুল কাদের।

আলোচকগণ সমসাময়িক প্রেক্ষাপটে তরুণ প্রজন্মের আত্মবিকাশ, সামাজিক দায়বদ্ধতা এবং ইসলামী মূল্যবোধের আলোকে সমাজ গঠনে তাদের ভূমিকা নিয়ে গভীর ও তথ্যবহুল আলোচনা উপস্থাপন করেন।

অনুষ্ঠানের শেষ অধিবেশনে প্যানেল আলোচনা ও উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত শিক্ষার্থীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উপস্থাপন করেন এবং আলোচকবৃন্দ সেগুলোর উত্তর প্রদান করেন।







যেলা সম্মেলন \ খুলনা (আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করুন!) (স্রেফ আখেরাতের লক্ষ্যে আহলেহাদীছ আন্দোলনে ব্রতী হউন!) - -আমীরে জামা‘আত
উপযেলা সম্মেলন, কলারোয়া, সাতক্ষীরা (সমাজ পরিবর্তনে জামা‘আতবদ্ধ হৌন!) - -মুহতারাম আমীরে জামা‘আত
মসজিদ উদ্বোধন
যেলা সম্মেলন : গাযীপুর-দক্ষিণ; জয়পুরহাট
মাসিক ইজতেমা (২২শে জুলাই মঙ্গলবার ধুরইল, মোহনপুর, রাজশাহী; ৭ই আগস্ট বৃহস্পতিবার মাস্টারবাড়ী, গাযীপুর)
প্রবাসী সংবাদ (জেদ্দা শাখা পুনর্গঠন)
যেলা সম্মেলন \ যশোর (‘আহলেহাদীছ আন্দোলন’-এর দাওয়াত সর্বত্র পৌঁছে দিন) - -আমীরে জামা‘আত
বন্যাত্রাণ বিতরণ (গঙ্গাচড়া, রংপুর-পশ্চিম; ধোবাউড়া, ময়মনসিংহ-উত্তর)
সার্বিক জীবনে তাওহীদে ইবাদত প্রতিষ্ঠা করুন! (যেলা সম্মেলন : রাজশাহী-পশ্চিম ২০২৩) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মৃত্যু সংবাদ
মারকায সংবাদ
‘সন্ত্রাস ও জঙ্গীবাদ দমন এবং ধর্মীয় সম্প্রীতি’ বিষয়ক মতবিনিময় সভায় আহলেহাদীছ আন্দোলন নেতৃবৃন্দের যোগদান
আরও
আরও
.