যেলা সম্মেলন : ব্রাহ্মণবাড়িয়া

৩১শে জানুয়ারী শনিবার ব্রাহ্মণবাড়িয়াঅদ্য সকাল ১০-টায় যেলা শহরের কাউতলীস্থ ফুডহাট রেস্টুরেন্টে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ব্রাহ্মণবাড়িয়াা যেলার উদ্যোগে যেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ এমরান হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব ও ‘আহলেহাদীছ পেশাজীবী ফোরামে’র কেন্দ্রীয় সভাপতি ডা. শওকত হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা ছফিউল্লাহ, অধ্যাপক জালালুদ্দীন, মুহাম্মাদ তরীকুয্যামান, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমাদুল্লাহ, যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ খবীরুদ্দীন ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ শেখ সা‘দী প্রমুখ।

প্রশিক্ষণ

১৬ই জানুয়ারী শুক্রবার উত্তর পতেঙ্গা, চট্টগ্রাম : অদ্য সকাল ৮-টায় যেলার উত্তর পতেঙ্গা থানাধীন স্টীল মিল বাজারস্থ আল-মারকাযুল ইসলামী আস-সালাফী মসজিদে যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর যৌথ উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি হাফেয মুহাম্মাদ শেখ সা‘দীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক আব্দুন নূর। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আরজু হোসাইন ছাববীর ও যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ জসীমুদ্দীন।







আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ ও প্রবন্ধ উপস্থাপন
কেন্দ্রীয় দাঈর সফর (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
প্রবাসী সংবাদ (আত-তাহরীক পাঠক ফোরামের উদ্যোগে পারিবারিক সমাবেশ)
অভিভাবক সমাবেশ
প্রশিক্ষণ
রাসূল (ছাঃ) কেবল ধর্মীয় ক্ষেত্রে নন, সর্বক্ষেত্রেই বিশ্ব মানবতার আদর্শ (বার্ষিক কর্মী সম্মেলন ২০২৩) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সংগঠন সংবাদ
মাসিক ইজতেমা
মৃত্যু সংবাদ
কুরআন মাজীদের হদর, মশক ও ছিফাত চর্চার বিশেষ প্রশিক্ষণ ব্যবহারিক জীবনে কুরআনের বিধান মেনে চলুন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মৃত্যু সংবাদ (জনাব আবু মুহাম্মাদ আব্দুছ ছামাদ মাস্টার; মাওলানা গোলাম যিল কিবরিয়া)
সংগঠন সংবাদ
আরও
আরও
.