৭ই অক্টোবর সোমবার গঙ্গাচড়া, রংপুর-পশ্চিম : অদ্য সকাল ১০-টায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় ত্রাণ বিতরণ কর্মসূচীর অংশ হিসাবে যেলা দায়িত্বশীলদের সহযোগিতায় যেলার গঙ্গাচড়া উপযেলাধীন তালপট্টি ও লালমণিরহাট যেলার হরিণচড়ায় মোট ৭৬টি পরিবারের মধ্যে ৫০০ টাকা করে বন্যাত্রাণ হিসাবে বিতরণ করা হয়। এই ত্রাণ বিতরণ কর্মসূচীতে কেন্দ্র থেকে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক সাজেদুর রহমান।

১২ই অক্টোবর শনিবার ধোবাউড়া, ময়মনসিংহ-উত্তর : অদ্য বাদ যোহর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় ত্রাণ বিতরণ কর্মসূচীর অংশ হিসাবে যেলা দায়িত্বশীলদের সহযোগিতায় যেলার ধোবাউড়া উপযেলাধীন উত্তর জিগাতলা, কাওরাকান্দা, পুঠিয়াকান্দা, জিরাখালী, কাশিনাথপুর; হালুয়াঘাট উপযেলাধীন নিশ্চিন্তপুর, পশ্চিম মেকিয়ারকান্দা ও গোপীনগর গ্রামে বন্যাত্রাণ হিসাবে মোট ৬৫০ প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়। এই ত্রাণ বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মাদ আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক আহমাদুল্লাহ ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আব্দুর রঊফ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ইব্রাহীম খলীল, সহ-সভাপতি হাদীউল ইসলাম, সাধারণ সম্পাদক এরশাদু্দ্দীন, যেলা ‘যুবসংঘে’র সভাপতি মুহাম্মাদ আলী ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামূন প্রমুখ।







মহিলা সমাবেশ (আহলেহাদীছ মহিলা সংস্থা)
মাদ্রাসা উদ্বোধন
আল-‘আওন (কমিটি গঠন)
প্রখ্যাত মুহাদ্দিছ শায়খ মুহাম্মাদ বিন আলী বিন আদম আল-আছয়ূবী-এর মৃত্যু
সুধী সমাবেশ
সুধী সমাবেশ
সোনামণি কেন্দ্রীয় সম্মেলন ২০২২
কেন্দ্রীয় দায়িত্বশীলগণের চট্টগ্রাম সফর
প্রচলিত রাজনীতির সাথে আপোষ নয়, বরং আদর্শিক দৃঢ়তা বজায় রাখুন! (বার্ষিক কর্মী সম্মেলন ২০২৫;আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
ইসলামী সংবিধান হোক বিশ্ব সংবিধান! (যেলা সম্মেলন : চট্টগ্রাম) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
জোর করে দেশের উপরে বিদেশী সংস্কৃতি চাপিয়ে দেবেন না - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
যুবসংঘ (যেলাসমূহ পুনর্গঠন)
আরও
আরও
.