ইউনেস্কোর সর্বশেষ বিশ্ব শিক্ষা পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ন্যূনতম দক্ষতাসম্পন্ন শিক্ষকের হারে সবচেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের মাধ্যমিক স্তরে গড়ে মাত্র ৫৫ শতাংশ শিক্ষক নির্ধারিত দক্ষতার মান পূরণ করতে পেরেছেন। নিম্ন মাধ্যমিক স্তরে এই হার ৫৪.৭ শতাংশ এবং উচ্চ মাধ্যমিক স্তরে ৫৫.২ শতাংশ। একই সূচকে মালদ্বীপ ৯৮.৫ শতাংশ দক্ষ শিক্ষকের হার নিয়ে শীর্ষে অবস্থান করছে এবং ভুটান, নেপাল, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানও বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে।

অন্যদিকে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) ২০২৪ সালের তথ্যে দেখা যায়, মাধ্যমিক স্তরে ইংরেজী পড়ানো শিক্ষকদের মধ্যে মাত্র ১৬.৯৯ শতাংশের ইংরেজীতে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে এবং গণিতের ক্ষেত্রে এ হার মাত্র ১৪.৬৬ শতাংশ। এই পরিসংখ্যানগুলো বিষয়ভিত্তিক দক্ষতার চরম ঘাটতি ও প্রশিক্ষিত শিক্ষকের অভাবকে আরও স্পষ্ট করে তোলে।







চীনে প্রায় ৯০ কোটি মানুষ করোনায় আক্রান্ত এবং ১ মাসে প্রায় ৬০ হাযার মানুষের মৃত্যু!
সৈকতে লাল জোয়ার
দুর্নীতিতে দুই ধাপ নীচে নেমেছে বাংলাদেশ
তালেবানের হাতে ৮৫ হাযার কোটি ডলারের অস্ত্র দিয়ে এসেছে যুক্তরাষ্ট্র
ভারতকে রেল ট্রানজিট সুবিধা দিয়ে বাংলাদেশ কি পাবে?
করোনার কারণে নাইজেরিয়ায় মুক্তি পাচ্ছে ৭৪ হাযার কারাবন্দী
এক সন্তান নীতির ফলে চীনে কন্যা সংকট; পাত্রী পাচ্ছে না ছেলেরা
যেলা পরিষদ নির্বাচন (টাকা ফেরত পেতে বাড়ি বাড়ি ধরণা পরাজিতদের)
বিশ্বজুড়ে সর্বোচ্চে খাদ্যপণ্যের দাম
শারীরিক বৃদ্ধি, দুর্বলতা কাটাবে ‘ব্রি-৮৪’-এর ভাত
গত ৩৫ মাসের মধ্যে জুন মাসে সর্বনিম্ন মূল্যস্ফীতির হার ৮.৪৮ শতাংশ
১০ বছরের গবেষণায় কৃত্রিম হাড় তৈরি করল ইরান
আরও
আরও
.