চীনে বেশ কয়েক দশক ধরে এক সন্তান নীতি চলার ফলে ৩০ থেকে ৬০ লাখ কন্যা শিশু হারিয়েছে দেশটি। নতুন এক গবেষণায় এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, এই দীর্ঘ সময় ধরে দম্পতিগুলো মেয়েদের চেয়ে ছেলে সন্তান বেশী পসন্দ করায় দেশটিতে ছেলে-মেয়ের সংখ্যার ক্ষেত্রে ভারসাম্য বিনষ্ট হয়েছে। দেশটিতে এখন এমন অবস্থা দেখা দিয়েছে যে, বিবাহযোগ্য ছেলেরা পাত্রী খুঁজে পাচ্ছে না। কানসাস বিশ^বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক জন কেনেডি এবং সাংঝি নরমাল বিশ^বিদ্যালয়ের শি ইওজিয়াং বলেন, সন্তান পসন্দের ক্ষেত্রে গর্ভপাত ঘটানোর কারণে দীর্ঘ কয়েক দশকে দেশটি ৩০ থেকে ৬০ লাখ কন্যা শিশু হারিয়েছে। এ সময়ের মধ্যে কোন সন্তানই নেননি ২৫ লাখ দম্পতি। দেশটিতে উচ্চ জন্মহার রোধে ১৯৭৯ সাল থেকে এক সন্তান নীতি বাস্তবায়ন করা হয়। গত বছর থেকে এই নীতি বাতিল করা হয়।

[আল্লাহ প্রদত্ত স্বাভাবিক জন্মহারে হস্তক্ষেপ করার তিক্ত ফল মানুষকে এভাবেই ভোগ করতে হবে দুনিয়াতে। আখেরাতের শাস্তি তো আছেই (স.স.)]






এক দশকে ভারত ছেড়েছে ২৭ কোটি মানুষ : জাতিসংঘ
বিশ্বের ৩০ কোটি কর্মী চাকরী হারাতে পারেন
সংবিধান থেকে রাষ্ট্রধর্ম বাদ দেয়ার ব্যাপারে চিন্তা-ভাবনা আছে : আইনমন্ত্রী
১৫ বছরে এক লাখ নেপালী ইসলাম কবুল করেছে
ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প বাস্তবায়িত হ’লে যে ক্ষতি
সন্তানদের সময় দিতে চাকুরী ছাড়লেন বিসিএস ক্যাডার মা
দেশে অর্ধেক দুর্নীতির জন্য রাজনীতিকরা দায়ী - -ওবায়দুল কাদের
একই ঈদগাহ ময়দানে ৮১ বছর যাবৎ ইমামতি, বিদায়ের সময় পেলেন বিরল সম্মাননা
চীনে ইসলাম ধর্মবিশ্বাসের প্রমাণ পেলেই কারাদন্ড
পবিত্র কুরআন হাতে মার্কিন কংগ্রেসে দুই নারীর শপথ
উগান্ডায় নতুন স্বর্ণখনি আবিষ্কার : মওজূদ প্রায় ১২ লাখ কোটি ডলারের স্বর্ণ!
প্রিন্স আব্দুল আযীয উদ্যোক্তা পুরস্কার জিতল বাংলাদেশী কিশোর (অন্ধকে পথ দেখাবে স্মার্ট কন্ট্রোল গ্লাস)
আরও
আরও
.